শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

SW News24
সোমবার ● ২৬ জুন ২০২৩
প্রথম পাতা » সুন্দরবন » সুন্দরবনে রেড এলার্ট জারি, বনকর্মীদের ছুটি বাতিল
প্রথম পাতা » সুন্দরবন » সুন্দরবনে রেড এলার্ট জারি, বনকর্মীদের ছুটি বাতিল
৩৮৪ বার পঠিত
সোমবার ● ২৬ জুন ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুন্দরবনে রেড এলার্ট জারি, বনকর্মীদের ছুটি বাতিল


  ঈদুল আজহাকে সামনে রেখে সুন্দরবনের খুলনা ও সাতক্ষীরা রেঞ্জের বনজ সম্পদ পাচার রোধসহ যে কোনো ধরনের নাশকতা রোধে বনবিভাগের পক্ষ থেকে রেড এলার্ট জারি করা হয়েছে। ঈদকে টার্গেট করে কোনো ভাবেই পাচারকারী চক্রের সদস্যরা বনজ সম্পদ ও চোরাচালান করতে সে জন্য এ দুটি রেঞ্জে বিশেষ সতর্ক ব্যবস্থা নেয়া হয়েছে। আর এ কারণে বনকর্মকর্তাদের ঈদ সময় ছুটি বাতিল করার পাশাপাশি টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। সুন্দরবন পশ্চিম বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) ড. আবু নাসের মোহসীন হোসেন বলেন, খুলনা ও সাতক্ষীরা রেঞ্জের ৯ টি স্টেশন ও বিভিন্ন ক্যাম্পের কর্মকর্তাদের নিদের্শনা দেওয়া হয়েছে, পাচাররোধে ব্যবস্থা নিতে ব্যর্থ বনপ্রহরী ও কর্মকর্তাদের কোনোমতেই ছাড় দেয়া হবে না। বর্তমানে সুন্দরবনের সকল ধরনের সম্পদ আহরণ বন্ধসহ পর্যটন প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। প্রতিনিয়ত সুন্দরবনের সম্পদ রক্ষায় বনকর্মীরা টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারপরেও ঈদকে সামনে রেখে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। ঈদ পরবর্তী এক সপ্তাহ এই রেড এলার্ট বলবৎ থাকবে। তিনি আরও জানান, ঈদকে সামনে রেখে বন থেকে বনজদ্রব্য পাচার ও প্রাণী, বিশেষ করে হরিণ শিকার বৃদ্ধির আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া বনে যাতে করে দুর্বৃত্তরা প্রবেশ করে কোনো ধরনের অঘটন ঘটাতে না পারে সেজন্য সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে।  সুন্দরবনের হরিণ শিকার ও বিশ প্রয়োগ করে মাছ শিকার প্রতিরোধে বন বিভাগের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়েছে।

সুন্দরবনের বিশেষ টিম স্মার্ট খুলনা রেঞ্জের টিম লিডার জহিরুল ইসলাম বলেন, ঈদ উপলক্ষে সার্বক্ষণিক তাদের টহল কার্যক্রম চলমান থাকবে। বন বিভাগের খুলনা রেঞ্জ সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সুন্দরবনের হরিণ শিকার, অবৈধভাবে গাছ কাটা এবং  সুন্দরবনে প্রবেশ করে যাতে মাছ শিকার করতে না পারে তার জন্য গত শুক্রবার সকাল ১০ টায় খুলনা রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক(এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন,---বিশেষ টিম গঠন করে টহল জোরদারসহ প্রত্যক স্টেশন কর্মকর্তার সমন্বয়ে টহল কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত  গ্রহণ করা হয়। এ ছাড়া সুন্দরবন লোকালয়ে সিপিজি সদস্য ও বন কর্মীদের সমন্বয়ে ফুট প্রেট্রেলিং জোরদার করা হয়েছে। ভিসিএফ, পিএফ ও  সিএমসির সদস্যরা সজাগ থেকে সবাত্মক সহযোগিতা করছে ঈদ উপলক্ষে সুন্দরবনের সম্পদ রক্ষার কাজে। খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বানিয়াখালী স্টেশন কর্মকর্তা মো.আবু সাঈদ, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা শ্যামা প্রসাদ রায়, কালাবগি স্টেশন কর্মকর্তা আঃ হাকিম, নলিয়ান স্টেশন কর্মকর্তা মো. তানজিলুর রহমান, সুতারখালি স্টেশন কর্মকর্তা সমশের আলী সহ বিভিন্ন টহল ফাঁড়ির কর্মরত ভারপ্রাপ্ত কর্মকর্তারা। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এমকেএম ইকবাল হুসাইন চোধুরী বলেন, ইতোমধ্যে ঈদুল আজহাকে সামনে রেখে বিভিন্ন স্টেশন ও টহল ফাঁড়িতে কর্মরত বন বিভাগের স্টাফদের ছুটি বাতিল করা হয়েছে টহল কার্যক্রম পরিচালনার জন্য। তাছাড়া বিশেষ টিমের পাশাপাশি রাত-দিন বিভিন্ন স্টেশন ও টহল ফাঁড়ি সমন্বয়ে গঠিত টিম সুন্দরবনের বিভিন্ন এলাকায় টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।





সুন্দরবন এর আরও খবর

সুন্দরবনকে যেকোনো মূল্যে বিষমুক্ত করা হবে : বন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম সুন্দরবনকে যেকোনো মূল্যে বিষমুক্ত করা হবে : বন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
সুন্দরবনে মধু আহরণের মৌসুম শুরু সুন্দরবনে মধু আহরণের মৌসুম শুরু
সুন্দরবনে কুমিরের পেটে যাওয়া সুব্রতের ঘরে এল ছেলে সন্তান সুন্দরবনে কুমিরের পেটে যাওয়া সুব্রতের ঘরে এল ছেলে সন্তান
ঈদে অপরাধ নিয়ন্ত্রণে সুন্দরবনে রেড এ্যালার্ট; বন কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল ঈদে অপরাধ নিয়ন্ত্রণে সুন্দরবনে রেড এ্যালার্ট; বন কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল
সুন্দরবনের গোলপাতা বহনে প্রস্তুত হচ্ছে পেটকাটা বড় নৌকা সুন্দরবনের গোলপাতা বহনে প্রস্তুত হচ্ছে পেটকাটা বড় নৌকা
সুন্দরবনে গোলপাতা আহরণ মৌসুম শুরু সুন্দরবনে গোলপাতা আহরণ মৌসুম শুরু
৩ মার্চ থেকে সুন্দরবনে গোলপাতা আহরণ মৌসুম শুরু ৩ মার্চ থেকে সুন্দরবনে গোলপাতা আহরণ মৌসুম শুরু
শ্যামনগরে সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ ও সুন্দরবন দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে মানববন্ধন শ্যামনগরে সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ ও সুন্দরবন দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে মানববন্ধন
পাইকগাছায় সুন্দরবন দিবস পালিত পাইকগাছায় সুন্দরবন দিবস পালিত
জেলা সিভিল সার্জন আকর্শিক পরিদর্শন করলেন পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স জেলা সিভিল সার্জন আকর্শিক পরিদর্শন করলেন পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)