শুক্রবার ● ২৮ জুলাই ২০২৩
প্রথম পাতা » রাজনীতি » পাইকগাছায় শহীদ বীর মুক্তিযোদ্ধা শেখ মাহাতাব উদ্দিন মনির ৫২ তম মৃত্যু বার্ষিকী পালিত
পাইকগাছায় শহীদ বীর মুক্তিযোদ্ধা শেখ মাহাতাব উদ্দিন মনির ৫২ তম মৃত্যু বার্ষিকী পালিত
পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদ বীর মুক্তিযোদ্ধা শেখ মাহাতাব উদ্দিন মনি’র ৫২ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গদাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শুক্রবার বিকাল ৫টায় ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক নির্মল চন্দ্র অধিকারীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য
শেখ মনিরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন শহীদ মুক্তিযোদ্ধা শেখ মাহাতাব উদ্দিন মনির পুত্র উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু। বিশেষ অতিথি আওয়ামী লীগ নেতা জিএম ইকরামুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এস এম শামছুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডঃ আবুল কালাম আজাদ, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান। সাবেক ছাত্রনেতা শেখ জিয়াউর রহমান এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন আব্দুল আজিজ, সাবেক ইউপি সদস্য হায়দার আলী। এ সময় আওয়ামী লীগ ও এর সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মাওলানা ওমর হান্নান দোয়া মাহফিল পরিচালনা করেন।






লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার
পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান 