শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ন ১৪৩৩

SW News24
বুধবার ● ২ আগস্ট ২০২৩
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » ইতিহাসের ক্ষণজন্মা ব্যক্তিত্ব ছিলেন পিসি রায় -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » ইতিহাসের ক্ষণজন্মা ব্যক্তিত্ব ছিলেন পিসি রায় -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
৫৩৮ বার পঠিত
বুধবার ● ২ আগস্ট ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইতিহাসের ক্ষণজন্মা ব্যক্তিত্ব ছিলেন পিসি রায় -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র রায় ছিলেন একজন সমাজ সংস্কারক, দার্শনিক, কবি, বিপ্লবী ও দেশপ্রেমিক। দেশের মানুষের কল্যাণের জন্য যখন যা প্রয়োজন সেটাই তিনি করেছেন। তিনি নারীশিক্ষা বিস্তারের জন্য ১৮৫০ সালে বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন।

প্রতিমন্ত্রী ২ আগস্ট বুধবার দুপুরে খুলনার পাইকগাছা উপজেলার রাড়–লিতে উপমহাদেশের প্রখ্যাত রসায়নবিদ, দানবীর ও বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র রায়ের ১৬২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ইতিহাসের ক্ষণজন্মা ব্যক্তিত্ব ছিলেন পিসি রায়। তিনি বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলে বাঙ্গালি জাতিকে বিশে^র মাঝে তুলে ধরেছেন। চিকিৎসার জন্য বেঙ্গলকেমিক্যাল প্রতিষ্ঠা করে মানবসেবায় কাজ করে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল গুণী ব্যক্তিদের স্মৃতি সংরক্ষণের কাজ করে যাচ্ছেন। বিজ্ঞানী প্রফুল্ল---চন্দ্র রায়ের স্মৃতিবিজড়িত স্থানসমূহ সংরক্ষণের আশ^াস দেন প্রতিমন্ত্রী। এছাড়া স্থানীয় জনগণের সুবিধার জন্য সমবায় ব্যাংক চালু উদ্যোগ নেয়া হবে বলে জানান তিনি।

খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল, পৌরসভার মেয়র মোঃ সেলিম জাহাঙ্গীর, আচার্য পিসি রায় স্মৃতি পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ শাহাদাৎ হোসেন ও রাড়–লি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম। অনুষ্ঠানে বিজ্ঞানী প্রফুল্ল চন্দ্র রায়ের জীবনী সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন খুলনা প্রতœত্তত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক লাভনী ইয়াসমিন। পিসি রায়ের জন্মবার্ষিকী উপলক্ষ্যে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে প্রতিমন্ত্রী পুরস্কার তুলে দেন।

এর আগে প্রতিমন্ত্রী পিসি রায়ের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং পিসি রায়ের বাড়ি পরিদর্শন করেন। বিকালে পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের কার্যালয় পরিদর্শন ও নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন এবং তিনি পাইকগাছা উপজেলার কাশিমনগরে অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন প্রকল্প-৩ (পিআরডিপি-৩) কর্তৃক স্থাপিত পানি শোধনাগার উদ্বোধন করেন।





সংস্কৃতি ও বিনোদন এর আরও খবর

পাইকগাছায় পুণ্যস্নান ও ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী রাস উৎসব সম্পন্ন পাইকগাছায় পুণ্যস্নান ও ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী রাস উৎসব সম্পন্ন
বর্ণিল আয়োজনে পাইকগাছায় ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পূজা শুরু হচ্ছে বর্ণিল আয়োজনে পাইকগাছায় ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পূজা শুরু হচ্ছে
রবিবার থেকে বর্ণিল আয়োজনে মাগুরার ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা শুরু হচ্ছে রবিবার থেকে বর্ণিল আয়োজনে মাগুরার ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা শুরু হচ্ছে
পাইকগাছায় দুই শতাধিক মন্দিরে শ্যামাকালী পূজা অনুষ্ঠিত পাইকগাছায় দুই শতাধিক মন্দিরে শ্যামাকালী পূজা অনুষ্ঠিত
শ্রীপুরের বৈঠাখালীতে শতবর্ষী কবিগানের আসর; মুগ্ধ হাজারো দর্শক শ্রীপুরের বৈঠাখালীতে শতবর্ষী কবিগানের আসর; মুগ্ধ হাজারো দর্শক
পাইকগাছা উৎসবমুখর পরিবেশে বিজয়া দশমী অনুষ্ঠিত পাইকগাছা উৎসবমুখর পরিবেশে বিজয়া দশমী অনুষ্ঠিত
পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজার মহানবমী পালিত পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজার মহানবমী পালিত
বাজার খোলা ভোলানাথ সুখদা সুন্দরী পূজা মন্দিরে দুর্গা প্রতিমার সাবেকি রূপ নান্দনিকতা সৃষ্টি করেছে বাজার খোলা ভোলানাথ সুখদা সুন্দরী পূজা মন্দিরে দুর্গা প্রতিমার সাবেকি রূপ নান্দনিকতা সৃষ্টি করেছে
নানা আয়োজনে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত নানা আয়োজনে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত
পাইকগাছায় ১৫১টি মন্দিরে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে পাইকগাছায় ১৫১টি মন্দিরে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)