বৃহস্পতিবার ● ২৪ আগস্ট ২০২৩
প্রথম পাতা » আঞ্চলিক » জাতীয় শোক দিবস উপলক্ষে নড়াইল তথ্য অফিসের আলোচনা সভা
জাতীয় শোক দিবস উপলক্ষে নড়াইল তথ্য অফিসের আলোচনা সভা
ফরহাদ খান, নড়াইল ;
স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমাননের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নড়াইল তথ্য অফিসের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে নড়াইল পৌর এলাকার বরাশুলা শিশুসদন কমপ্লেক্স ক্যাডেট ফাজিল মাদরাসা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসার ইব্রাহিম-আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ নাছির উদ্দিন, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, জেলা সহকারী তথ্য অফিসার মনিরুল বাশার, মাদরাসার শিক্ষক মাহবুবুর রশিদ লাবলুসহ অনেকে।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৫ আগস্টের শোককে শক্তিতে পরিণত করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।






দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা
পাইকগাছা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ছাদ ঝুঁকিপূর্ণ
নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন
নড়াইল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীকে সংবর্ধনা
নড়াইলে মহিলা কলেজ পাড়া সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার
খুলনার সেই সবুজ মাংস রহস্যের অবসান; ল্যাব রিপোর্টে মিলল কারণ
পাইকগাছায় নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মাগুরায় সংযোগ সড়ক নেই, পড়ে আছে সেতু
পাইকগাছা পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ
মাগুরায় ৪৩ দুস্থ ও প্রতিবন্ধী পেল আর্থিক সহায়তা চেক 