শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ন ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ২৪ আগস্ট ২০২৩
প্রথম পাতা » রাজনীতি » পাইকগাছায় ৭ ছাত্রলীগ নেতাকে অব্যহতি
প্রথম পাতা » রাজনীতি » পাইকগাছায় ৭ ছাত্রলীগ নেতাকে অব্যহতি
৫৩১ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৪ আগস্ট ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় ৭ ছাত্রলীগ নেতাকে অব্যহতি

---মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস  দেওয়ায় পাইকগাছা উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের ৭ নেতাকে অব্যহতি দিয়েছে খুলনা জেলা ও উপজেলা ছাত্রলীগ।

পাইকগাছা উপজেলা ছাত্রলীগের দুই যুগ্ন সাধারণ সম্পাদক মো. সাব্বির হোসেন ও শেখ মেহেদী হাসানকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাদেরকে স্থায়ী বহিষ্কার করার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগকে সুপারিশ করেছে খুলনা জেলা ছাত্রলীগ।জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

২৪ আগস্ট  বৃহস্পতিবার বিকেলে পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতিম চক্রবর্ত্তী ও সাধারণ সম্পাদক ফাইমিন সরদার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে পাইকগাছার বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের ৫ জন নেতাকে অব্যহতি প্রদান করেছে।

বহিষ্কৃতরা হলেন-চাঁদখালী ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি নাজমুল ফারাবী, লস্কর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. রেজওয়ান হোসেন, হরিঢালী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. রিয়াজ হোসেন রাফিন,গদাইপুর ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক মো. রাকিবুল ইসলাম  ও ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক  মো. সাকিব ঢালী।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সংগঠনের নীতি ও আদর্শ বিরোধী কাজে জড়িত থাকায় তাদেরকে সংগঠন থেকে অব্যহতি দেওয়া হয়েছে এবং জেলা কমিটির কাছে স্থায়ী বহিষ্কারের অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতিম চক্রবর্ত্তী বলেন, সংগঠনের শৃংখলা বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে উপজেলা ও ইউনিয়নের ৭ জন  ছাত্রলীগের নেতাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদেরকে স্থায়ী বহিষ্কারের জন্য জেলা কমিটির কাছে সুপারিশ করা হয়েছে।





রাজনীতি এর আরও খবর

পাইকগাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালিত পাইকগাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালিত
বিএনপির হাতে স্বাধীনতার পতাকা ২৪ এর ঐক্য বিনষ্ট হতে দেবেনা - সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বিএনপির হাতে স্বাধীনতার পতাকা ২৪ এর ঐক্য বিনষ্ট হতে দেবেনা - সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী
পাইকগাছায় গদাইপুর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা পাইকগাছায় গদাইপুর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা
শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ
পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রধানমন্ত্রী খুলনায় আগমন সফল করার লক্ষে পাইকগাছায় উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতি সভা প্রধানমন্ত্রী খুলনায় আগমন সফল করার লক্ষে পাইকগাছায় উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতি সভা
মাগুরায় জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ মাগুরায় জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ
মাগুরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত; শোকের আবহ মাগুরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত; শোকের আবহ
লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)