শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

SW News24
সোমবার ● ২০ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » কৃষি » নড়াইলে বোরোর আবাদ বৃদ্ধিতে ৯৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
প্রথম পাতা » কৃষি » নড়াইলে বোরোর আবাদ বৃদ্ধিতে ৯৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
২৬৭ বার পঠিত
সোমবার ● ২০ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে বোরোর আবাদ বৃদ্ধিতে ৯৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ



ফরহাদ খান, নড়াইল ; নড়াইলে বোরো ধান আবাদ বৃদ্ধির লক্ষ্যে ৯ হাজার ৬০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ এবং সার বিতরণ করা হয়েছে। সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে সোমবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে অফিস চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক দীপক কুমার রায়। ---এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-সদর উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামানসহ উপকারভোগী কৃষকেরা।

২০২৩-২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের উচ্চ ফলনশীল (উফশী) ও হাইব্রিড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

নড়াইল সদর উপজেলায় ৬ হাজার কৃষকের মাঝে উচ্চ ফলনশীল এবং ৩ হাজার ৬০০ কৃষকের মাঝে বোরো ধানের হাইব্রিড জাতের প্রণোদনা দেয়া হয়েছে। উচ্চ ফলনশীল প্রণোদনের ক্ষেত্রে প্রতিজন কৃষককে পাঁচ কেজি করে ধান বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেয়া হয়েছে। এছাড়া হাইব্রিড জাতের ধানের প্রণোদনার ক্ষেত্রে প্রতিজন কৃষককে দুই কেজি করে বীজ দেয়া হয়েছে।





কৃষি এর আরও খবর

পেঁয়াজের গ্রাম কুচিয়ামোড়া ; ভালো ফলনে কৃষকের মুখে হাসি পেঁয়াজের গ্রাম কুচিয়ামোড়া ; ভালো ফলনে কৃষকের মুখে হাসি
পাইকগাছায় চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতারণ উদ্বোধন পাইকগাছায় চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতারণ উদ্বোধন
মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন
দেশীয় প্রজাতির মাছ চাষে ইন্দ্রজিতের নতুন দৃষ্টান্ত দেশীয় প্রজাতির মাছ চাষে ইন্দ্রজিতের নতুন দৃষ্টান্ত
শ্রীপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান; কৃষকদের মাঝে ডিজেল বিক্রির নির্দেশ শ্রীপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান; কৃষকদের মাঝে ডিজেল বিক্রির নির্দেশ
পাইকগাছায় পাট চাষীদের মধ্যে বিনামূল্যে পাট বীজ বিতরণ উদ্বোধন করা হয়েছে পাইকগাছায় পাট চাষীদের মধ্যে বিনামূল্যে পাট বীজ বিতরণ উদ্বোধন করা হয়েছে
মাগুরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ভোধন মাগুরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ভোধন
চলতি ইরি- বোরো মৌসুম মাগুরায় তেল সংকটে সেচ ব্যাহত; বিপাকে কৃষক চলতি ইরি- বোরো মৌসুম মাগুরায় তেল সংকটে সেচ ব্যাহত; বিপাকে কৃষক
মাশরুমে ভাগ্য বদল তরুণ উদ্যোক্তা মহাইমিনের মাশরুমে ভাগ্য বদল তরুণ উদ্যোক্তা মহাইমিনের
মাগুরায় খাল খননের উদ্বোধন  কৃষক বাঁচলে দেশ বাঁচবে  - সংস্কৃতি মন্ত্রী, নিতাই রায় চৌধুরী মাগুরায় খাল খননের উদ্বোধন কৃষক বাঁচলে দেশ বাঁচবে - সংস্কৃতি মন্ত্রী, নিতাই রায় চৌধুরী

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)