শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

SW News24
রবিবার ● ১৭ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » আঞ্চলিক » জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
প্রথম পাতা » আঞ্চলিক » জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
৩৭৯ বার পঠিত
রবিবার ● ১৭ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

---

 

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির ডিসেম্বর মাসের সভা ১৭ ডিসেম্বর রবিবার সকালে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডাঃ মোঃ সবিজুর রহমান সভায় জানান, শীতকালে ঠান্ডাজনিত রোগের প্রকোপ বৃদ্ধি পেতে পারে। জেলায় ডেঙ্গুরোগ নিয়ন্ত্রণে রয়েছে তবে শীতকালে খেজুরের কাঁচারস খাওয়ার ফলে মানবদেহে নিপাহ ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। বাদুড়ের মাধ্যমে খেজুরের রসে এ ভাইরাসের সংক্রমণ ঘটে। নিপাহ ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মৃত্যুহার প্রায় ৯০ শতাংশ। তাই এ ব্যাপারে সতর্ক থাকা দরকার।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তানভীর আহমদ সভায় জানান, গত নভেম্বর মাসে জেলা পুলিশের অধিক্ষেত্রে ৯৯টি মামলা রুজু করা হয়েছে এবং নিষ্পত্তি হয়েছে ১১৩টি। দুইটি খুনের মামলা নিষ্পত্তির কাছাকাছি রয়েছে। গতমাসে দুই কেজি গাঁজা ও ২৫৩টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। সড়ক-মহাসড়কে শৃঙ্খলা রক্ষায় পস মেশিনের মাধ্যমে ২৩৭টি মামলায় আদায়কৃত ১১ লাখ ২৯ হাজার ৫০০ টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সোনালী সেন সভায় জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মেট্রোপলিটন পুলিশ তার কার্যক্রম শুরু করেছে। বিশেষ অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। অবরোধ ও হরতালের নামে নাশকতা প্রতিরোধে পুলিশ সজাগ রয়েছে।

কৃষি সম্প্রসারণ দপ্তরের উপপরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন সভায় জানান, রবি মৌসুমে বোরো ধানের আবাদে খুলনা জেলায় বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা তিন হাজার তিনশত ৩৫ হেক্টর, যার মধ্যে দুই হাজার ২৪ হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়েছে। এছাড়া জেলায় ৬৪ হাজার হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে। সাত হাজার আটশত হেক্টর জমিতে শীতকালীন শাক-সবজি আবাদের লক্ষ্যমাত্রা প্রায় ৮২ শতাংশ অর্জিত হয়েছে। খুলনায় কৃষিকাজের জন্য প্রয়োজনীয় সার সরবরাহে কোন সংকট নেই।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জানান, আসন্ন জাতীয় সংসদ সাধারণ নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে নির্ধারিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ক্ষুদ্র মেরামতের কাজ দ্রুত শেষ করতে হবে। সরকারি কর্মচারীদের ওপর ন্যস্ত নির্বাচনী কাজগুলোকে সরকারি দায়িত্ব হিসেবে পালন করতে হবে। রেললাইন কেটে রেল দুর্ঘটনা ঘটানোর অপচেষ্টা রোধে রেললাইন এলাকায় নজরদারি বৃদ্ধি করা প্রয়োজন। এছাড়া সকল সরকারি দপ্তরের ওয়েবসাইট হালনাগাদ রাখতে হবে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডল, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।





আঞ্চলিক এর আরও খবর

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আর্কাইভ