শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

SW News24
সোমবার ● ১৮ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » রাজনীতি » মাগুরার দুইটি সংসদীয় আসনে ১০ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
প্রথম পাতা » রাজনীতি » মাগুরার দুইটি সংসদীয় আসনে ১০ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
৩১৬ বার পঠিত
সোমবার ● ১৮ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরার দুইটি সংসদীয় আসনে ১০ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

---

মাগুরা প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরার দুইটি আসনে ১০ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। গতকাল সোমবার সকাল ৯ টায় মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের মধ্যে এ প্রতীক বরাদ্দ করেন জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার মোহাম্মদ আবু নাসের বেগ। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রশান্ত কুমার বিশ্বাস, জেলা নির্বাচন অফিসার মো. মাসুদুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ফাত্তাহ,সহ-সভাপতি মুন্সী রেজাউল হকসহ প্রতীক বরাদ্দ পাওয়া দলের প্রার্থীরা উপস্থিত ছিলেন।

মাগুরা-১ আসনে প্রতীক বরাদ্দ পাওয়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হচ্ছেন-আওয়ামীলীগ মনোনিত প্রার্থী জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান (নৌকা প্রতীক), জাতীয় পার্টির মো. সিরাজুস সায়েফিন সাঈফ (লাঙ্গল প্রতীক), বাংলাদেশ কংগ্রেসের এ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন (ডাব প্রতীক), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট- বিএনএফ’র  কে,এম মোতাসিম বিল্লা (টেলিভিশন প্রতীক )ও তৃণমূল বিএনপির সনজয় কুমার রায় (রনি) (সোনালী আঁশ প্রতীক)।

অপর দিকে মাগুরা-২ আসনে প্রতীক বরাদ্দ পাওয়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হচ্ছেন -আওয়ামীলীগ মনোনিত প্রার্থী ড. শ্রী বীরেন শিকদার (নৌকা প্রতীক), জাতীয় পার্টির মোঃ মুরাদ আলী (লাঙ্গল প্রতীক), বাংলাদেশ কংগ্রেসের এ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন (ডাব প্রতীক), তৃণমূল বিএনপির মোঃ আখিদুল ইসলাম (সোনালী আঁশ প্রতীক) ও বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) মোঃ আসাদুজ্জামান (একতারা প্রতীক) বরাদ্দ পেয়েছেন।





রাজনীতি এর আরও খবর

লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার
পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা ৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান

আর্কাইভ