শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

SW News24
রবিবার ● ২৪ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » রাজনীতি » নৌকা প্রতীকের নেতা-কর্মীদের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ ঈগল প্রতীকের প্রার্থীর
প্রথম পাতা » রাজনীতি » নৌকা প্রতীকের নেতা-কর্মীদের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ ঈগল প্রতীকের প্রার্থীর
৪০৮ বার পঠিত
রবিবার ● ২৪ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নৌকা প্রতীকের নেতা-কর্মীদের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ ঈগল প্রতীকের প্রার্থীর


---

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ; নৌকা প্রতীকের নেতা-কর্মীরা নির্বাচনী পরিবেশ চরমভাবে লঙ্ঘন করে চলেছেন। নৌকার লোকজন প্রতিনিয়ত নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করে আমার পোস্টার-ব্যানার ছিড়ছেন, নেতা-কর্মী ও সমর্থকদের নানাভাবে হুমকি ধামকি এবং ভয়ভীতি প্রদর্শনসহ অরাজকতা সৃষ্টি করে নির্বাচন পরিস্থিতির শান্তিশৃঙ্খলা নষ্ট করছেন। এসব বেআইনি কর্মকাণ্ড এখনই কঠোরভাবে বন্ধ করা না হলে সুষ্ঠু নির্বাচন ও ভোট অনুষ্ঠান নিয়ে নানা সংশয় দেখা দিয়েছে। এছাড়া ব্যালটে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারতে হবে অন্যথায় ভোট কেন্দ্রে গেলে দেয়া নেয়া হবে বলে নৌকার লোকজন ভোটারদের মধ্যে ভয়ভীতি ছড়াচ্ছেন। ফলে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট নিয়ে শংকার মধ্যে রয়েছি।


রবিবার বেলা সাড়ে ১১টায় মোংলা প্রেস ক্লাবে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর আয়োজিত সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারদার এসব অভিযোগ তুলে ধরেন।


সংবাদ সম্মেলনে ইদ্রিস আলী ইজারদার তার লিখিত বক্তবে আরো বলেন, আমার প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহারের স্বামী প্রতিমন্ত্রী পদ মর্যাদার খুলনা সিটি করপোরেশন মেয়র তালুকদার আব্দুল খালেক প্রতীক বরাদ্দের পরও সরাসরি নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করে মোংলা-রামপাল (বাগেরহাট-০৩) আসনে গণসংযোগ, সভা, সমাবেশে যোগ দিচ্ছেন ও নানা কৌশলে তার স্ত্রীর নৌকা প্রতীকের পক্ষে ভোট চাইছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসন ও নির্বাচন কমিশনের কঠোর হস্তক্ষেপ কামনা করছি।


এ সংবাদ সম্মেলনে উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, বাগেরহাট জেলা পরিষদ সদস্য জলিল শিকদার, সুন্দরবন ইউপি চেয়ারম্যান ইকরাম ইজারাদার, মিঠাখালী ইউপি চেয়ারম্যান উৎপল মন্ডল,  পৌর কাউন্সিল সরোয়ার হোসেন, সাবেক পৌর কাউন্সিল হাবিবুর রহমান, পৌর ৫নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ শাকিল ও পৌর ১নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম শিকদারসহ অন্যান্য নেতা-কর্মী এবং সমর্থকেরা উপস্থিত ছিলেন।





রাজনীতি এর আরও খবর

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ
মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম
স্থানীয় সরকার নির্বাচনে পাইকগাছায় জামায়াতের আগাম প্রস্তুতি; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা স্থানীয় সরকার নির্বাচনে পাইকগাছায় জামায়াতের আগাম প্রস্তুতি; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা
মাগুরায় ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশ ও  গণমিছিল মাগুরায় ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশ ও গণমিছিল
মাগুরায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মিছিল মাগুরায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মিছিল
পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পিকে গণসংবর্ধনা প্রদান পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পিকে গণসংবর্ধনা প্রদান
দীর্ঘ ১৭ বছর পর গনতান্ত্রিক জাতীয় সংসদ চালু হওযায় সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর পর গনতান্ত্রিক জাতীয় সংসদ চালু হওযায় সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)