শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

SW News24
শনিবার ● ৬ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » রাজনীতি » খুলনা-৬ আসনের পাইকগাছা উপজেলার নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন
প্রথম পাতা » রাজনীতি » খুলনা-৬ আসনের পাইকগাছা উপজেলার নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন
৪২৫ বার পঠিত
শনিবার ● ৬ জানুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুলনা-৬ আসনের পাইকগাছা উপজেলার নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন

---জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা-৬ আসনের পাইকগাছা উপজেলার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচন সংশ্লিষ্টরা শনিবার সকালে প্রতিটি কেন্দ্রে ভোটের সরঞ্জাম পৌছে দিয়েছেন। তবে দুরবর্তী দুটি ইউনিয়নের ১০টি ভোট কেন্দ্রে ব্যালট পাঠানো হয়েছে এবং রবিবার সকালে ৬৯টি কেন্দ্রের ব্যালট সরবরাহ করা হবে বলে জানান, সহকারী রির্টানিং কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। জেলার পাইকগাছা ও কয়রা উপজেলা নিযে নির্বাচনী এলাকা-১০৪ খুলনা-৬ আসন গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২ হাজার ৩১৬ জন। দুই উপজেলার মধ্যে পাইকগাছায় রয়েছে ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা, এখানে ভোটার সংখ্যা ২ লাখ ২৯ হাজার ৩১১ জন। অপরদিকে কয়রায় রয়েছে ৭টি ইউনিয়ন, এখানে রয়েছে ১ লাখ ৭৩ হাজার ৫জন ভোটার। জেলার গুরুত্বপূর্ণ এ আসনে দলীয় প্রার্থী হিসেবে ৬ জন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১ জন সহ মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন আওয়ামী লীগ মনোনীত মোঃ রশীদুজ্জামান, স্বতন্ত্র ঈগল প্রতিকের প্রার্থী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম, লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করছেন জাতীয় পার্টি মনোনীত জেলা জাপার সভাপতি শফিকুল ইসলাম মধু, নোঙ্গর প্রতীক নিয়ে নির্বাচন করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মনোনীত ব্যারিস্টার এসএম নেওয়াজ মোরশেদ, ডাব প্রতীক নিয়ে নির্বাচন করছেন বাংলাদেশ কংগ্রেস মনোনীত মির্জা গোলাম আজম, সোনালী আঁশ প্রতীক নিয়ে নির্বাচন করছেন তৃণমূল বিএনপি মনোনীত নাদির উদ্দীন খান, আম প্রতীক নিয়ে নির্বাচন করছেন ন্যাশনাল পিপলস (এনপিপি) মনোনীত আবু সুফিয়ান। তবে নৌকা প্রতিক ও ঈগল প্রতিকের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বীতা হবে। নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্নের কথা বলে সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন জানান, নির্বাচনী এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। সেনা বাহীনি, বিজিবি,অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করবেন। আমরা প্রতিটি কেন্দ্রকে গুরুত্ব সহকারে দেখছি। তবে যেগুলো অধিক গুরুত্বপূর্ণ সেসব কেন্দ্রের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সহ সকল বাহিনী নিয়োজিত রয়েছে এবং তারা যথাযথভাবে কাজ করছে। আশা করছি সকলের সহযোগিতায় আমরা একটি অবাধ, সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবো।





রাজনীতি এর আরও খবর

শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ
পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রধানমন্ত্রী খুলনায় আগমন সফল করার লক্ষে পাইকগাছায় উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতি সভা প্রধানমন্ত্রী খুলনায় আগমন সফল করার লক্ষে পাইকগাছায় উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতি সভা
মাগুরায় জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ মাগুরায় জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ
মাগুরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত; শোকের আবহ মাগুরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত; শোকের আবহ
লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার
পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আর্কাইভ