শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

SW News24
শনিবার ● ১৬ মার্চ ২০২৪
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় অবঃশিক্ষকের ভিটেবাড়ী দখল চেষ্টা’; মারপিট ও গাছ কাঁটার অভিযোগ
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় অবঃশিক্ষকের ভিটেবাড়ী দখল চেষ্টা’; মারপিট ও গাছ কাঁটার অভিযোগ
৩০৬ বার পঠিত
শনিবার ● ১৬ মার্চ ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় অবঃশিক্ষকের ভিটেবাড়ী দখল চেষ্টা’; মারপিট ও গাছ কাঁটার অভিযোগ

---পাইকগাছায় অবঃ এক প্রধান শিক্ষকের ভিটেবাড়ীতে নেট-খুঁটি পুঁতে জমি দখল চেষ্টা’র অভিযোগ পাওয়া গেছে। দখল চেষ্টার সময় বাঁধা দিলে মারপিটসহ গাছপালা কাটা’র ঘটনা ঘটেছে বলে বাড়ির মালিকের অভিযোগ।

বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার হরিঢালী ইউপি’র মাহমুদকটিতে অবঃ স্কুল প্রধান শিক্ষক মোঃ লিয়াকত জমাদ্দারের বাড়িতে এ ঘটনা ঘটেছে। হরিঢালী ক্যাম্প পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দু’পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দিয়েছেন।

সরেজমিনে গেলে অবঃ প্রধান শিক্ষক লিয়াকত আলী জমাদ্দার জানান,ক্রয়সুত্রে গত ২৪-৯-৮৯ ও ৩০-১২-১২ সালে স্ত্রী ফাতেমার নামে পৃথক দু’টি রেজিঃ দলিলে মাহমুদকাটি মৌজার ৫৫ খতিয়ানের ২৭১ দাগে-৪২শতক ভিটেবাড়ী জমিতে পাঁকা বাড়ি করে বসবাস করছি। যার দাতা ছিলেন মাহমুদকাটির মৃতঃ আবুল জমাদ্দারের ৩ ছেলে রফিক,আরিফুল ও রেজাউল জমাদ্দার ও সোনাতনকাটির সৈয়দ আরিফুজ্জামান। জানাগেছে,আরিফুজ্জামান মৃতঃ আবুল হোসেনের ছেলের কাছ থেকে ক্রয়সুত্রে মালিক ছিলেন।

লিয়াকত-ফাতেমা দম্পতির অভিযোগ সকালে রেজাউলের নেতৃত্বে দা-কুড়াল,হাতুড়ি, লাঠিসোটাসহ বহিরাগতরা বাড়িতে ঢুকে পাঁকা খুটি পুঁতে নেট দিয়ে ঘেরা দেওয়ার চেষ্টা চালায়। এ সময় বাঁধা দিলে মারপিট করে বাড়ির গাছপালা কেটে ক্ষয়-ক্ষতির ঘটনা ঘটায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা চলে যায়।

এ ঘটনায় লিয়াকত আলী জমাদ্দার বাদী হয়ে প্রতিপক্ষ রেজাউল, হাবিল বিশ্বাস-কোহিনুর দম্পতি সহ অনেকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। হরিঢালী ক্যাম্প পুলিশের আইসি এসআই সঞ্জিত কুমার বিশ্বাস জানান, পরিস্থিতি এখন স্বাবাভাবিক রয়েছে।

ওসি মোঃ ওবায়দুর রহমান বলেন, নির্দেশনা উপেক্ষা করে এ নিয়ে কেউ বিশৃঙ্খলার সৃষ্টি করতে চাইলে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।





অপরাধ এর আরও খবর

২৪ ঘণ্টা না পেরোতেই হাসান হত্যা মামলার প্রধান আসামি মিন্টু আটক ২৪ ঘণ্টা না পেরোতেই হাসান হত্যা মামলার প্রধান আসামি মিন্টু আটক
মাগুরায় মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রির জন্য ৭৫ হাজার টাকা জরিমানা মাগুরায় মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রির জন্য ৭৫ হাজার টাকা জরিমানা
নড়াইলের লোহাগড়ায় প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগ নড়াইলের লোহাগড়ায় প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগ
নড়াইলে সরকারি জমি থেকে ৩৫টি মেহগনি গাছ কর্তন; গাছ জব্দ করেছে প্রশাসন নড়াইলে সরকারি জমি থেকে ৩৫টি মেহগনি গাছ কর্তন; গাছ জব্দ করেছে প্রশাসন
পাইকগাছায় স্ত্রীর সামনে প্রসাব করার প্রতিবাদ করায় স্বামীকে নৃশংসভাবে হত্যা পাইকগাছায় স্ত্রীর সামনে প্রসাব করার প্রতিবাদ করায় স্বামীকে নৃশংসভাবে হত্যা
পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে
পাইকগাছায় শিশুদের ফুটবল খেলায় যুবককে না নেওয়ায় মারপিটে আহত তিন পাইকগাছায় শিশুদের ফুটবল খেলায় যুবককে না নেওয়ায় মারপিটে আহত তিন
খুলনার ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে; নিহত ১ খুলনার ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে; নিহত ১
মাগুরায় চায়ের দোকানে মাদক বিক্রি; ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারাদণ্ড মাগুরায় চায়ের দোকানে মাদক বিক্রি; ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারাদণ্ড
পাইকগাছায় কোরবানির মাংস বিতরণ তালিকা ও মসজিদ কমিটি নিয়ে দ্বন্ধে সংঘর্ষ আহত-৬ পাইকগাছায় কোরবানির মাংস বিতরণ তালিকা ও মসজিদ কমিটি নিয়ে দ্বন্ধে সংঘর্ষ আহত-৬

আর্কাইভ