শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

SW News24
মঙ্গলবার ● ২৩ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » রাজনীতি » উপজেলা পরিষদ নির্বাচন মাগুরা সদর ও শ্রীপুরে ২৪ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ
প্রথম পাতা » রাজনীতি » উপজেলা পরিষদ নির্বাচন মাগুরা সদর ও শ্রীপুরে ২৪ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ
২৯৫ বার পঠিত
মঙ্গলবার ● ২৩ এপ্রিল ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উপজেলা পরিষদ নির্বাচন মাগুরা সদর ও শ্রীপুরে ২৪ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

---

মাগুরা প্রতিনিধি : ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে ১ম ধাপে মাগুরা সদর ও শ্রীপুর উপজেলায় ২৪ জন চুড়ান্ত প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় জেলা নির্বাচন অফিস মিলনায়তনে প্রার্থীদের মাঝে এ প্রতীক বিতরণ করেন জেলা নির্বাচন অফিসার ও রির্র্টানিং অফিসার মো: মাসুদুর রহমান। এ সময় উপজেলা সহকারি নির্বাচন অফিসার মো: শরিফুল ইসলাম ,সদর ও শ্রীপুর উপজেলার প্রাথীরা উপস্থিত ছিলেন ।

মাগুরা সদর উপজেলায় চেয়ারম্যান পদে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রানা আমীর ওসমান  মোটর সাইকেল), মীর আব্দুল কুদ্দুস(ঘোড়া ),জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো: জাহাঙ্গীর হোসেন(আনারস ),আওয়ামীলীগ নেতা উত্তম কুমার বিশ্বাস ( দোয়াত-কলম) ও জেলা আওয়ামীলীগের প্রচার-প্রকাশনা সম্পাদক মো: রেজাউল ইসলাম(হেলিকাপ্টার) , ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ নেতা বাহারুল ইসলাম(টিউবওয়েল) , আপেল মাহমুদ(মাইক) , জেলা জাতীয় পার্টির যুগ্ম-সম্পাদক সমুন কুমার ঘোষ ( উড়োজাহাজ) এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোসা: সোনিয়া সুলতানা(কলস),রুখসানা ইয়াসমিন নাজু (ফুটবল ),মিনতী রানী দত্ত(পদ্মফুল) ও শারমিন আক্তার রোজী (হাঁস) মার্কা প্রতীক পেয়েছেন  ।

অপরদিকে,শ্রীপুর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী শরিয়াতউল্লাহ হোসেন মিয়া(মোটর সাইকেল ),এম এম মোতাসিম বিল্লাহ( ঘোড়া) ,মিয়া মাহমুদুল গণি (দোয়াত-কলম) ও খোন্দকার আসরার এলাহী (আনারস), ভাইস চেয়ারম্যান প্রার্থী বাবুল রেজা(টিউবওয়েল ),প্রান্ত কুমার চাকী(উড়োজাহাজ) ,কাজী জালাল উদ্দিন(তালা),মো: আলীনুর রহমান (টিয়াপাখি),খাইরুল আলম (চশমা),মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নারগিস সুলতানা (ফুটবল ), জোয়ারদার স্বর্ণালী (কলস)  ও কৃষ্ণা রাণী দাস (হাঁস) মার্কা প্রতীক পেয়েছেন ।

মাগুরা জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার মাসুদুর রহমান বলেন, মাগুরা সদর ও শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চুড়ান্ত ২৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ হলো। নির্বাচনের আচারণ বিধি সংক্রান্ত সকল বিষয় প্রার্থীদের অবহিত করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২ টার পর থেকে প্রত্যেক প্রার্থী প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন। একজন প্রাথী তার নিজ এলাকায় রাত ৮টা পর্যন্ত মাইকিং করতে পারবেন। প্রচার-প্রচারণায় সংযোগের কাজ করতে হলে সাথে ৫ জনের বেশি নেওয়া যাবে না । নির্বাচনী প্রার্থীরা প্রতি ওয়ার্ডে ও প্রতি ইউনিয়নের একটি করে নির্বাচনী অফিস ব্যবহার করতে পারবেন । এ নির্বাচনে  প্রচার-প্রচারণা শেষ হবে আগামী ৬ মে রাত ১২টা পর্যন্ত । এ সময়ের মধ্যে প্রত্যেক প্রার্থী তার প্রচার-প্রচারণা সম্পন্ন করতে হবে । ৮ মে  এ নির্বাচনে ভোট গ্রহন হবে ।





রাজনীতি এর আরও খবর

খুলনা-৬ আসনে জয়ের আশা বিএনপির; প্রত্যাবর্তন চায় জামায়াত খুলনা-৬ আসনে জয়ের আশা বিএনপির; প্রত্যাবর্তন চায় জামায়াত
সুন্দরবন কেন্দ্রীক পর্যটন শিল্পসহ সকল অবকাঠামোর উন্নয়ন করা হবে; অ্যাড. শফিকুল আলম মনা সুন্দরবন কেন্দ্রীক পর্যটন শিল্পসহ সকল অবকাঠামোর উন্নয়ন করা হবে; অ্যাড. শফিকুল আলম মনা
পাইকগাছায় ধানের শীষের প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর পক্ষে সনাতনী সমাবেশে জনতার ঢল পাইকগাছায় ধানের শীষের প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর পক্ষে সনাতনী সমাবেশে জনতার ঢল
সকল ষড়যন্ত্র উপেক্ষা করে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানালেন মাওলানা আবুল কালাম আজাদ সকল ষড়যন্ত্র উপেক্ষা করে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানালেন মাওলানা আবুল কালাম আজাদ
পাইকগাছায় গ্রাম ডাক্তারদের সাথে ধানের শীষ প্রতীকের প্রার্থীর ভার্চুয়ালী মতবিনিময় পাইকগাছায় গ্রাম ডাক্তারদের সাথে ধানের শীষ প্রতীকের প্রার্থীর ভার্চুয়ালী মতবিনিময়
মাগুরায় ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাগুরায় ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল
পাইকগাছার সোলাদানায় ধানের শীষ প্রতীকের প্রার্থী মনিরুল হাসান বাপ্পী জনসভা পাইকগাছার সোলাদানায় ধানের শীষ প্রতীকের প্রার্থী মনিরুল হাসান বাপ্পী জনসভা
মাগুরায় চলছে হ্যাঁ ভোটের প্রচার-প্রচারণা মাগুরায় চলছে হ্যাঁ ভোটের প্রচার-প্রচারণা
ইউপি সদস্য থেকে এমপি প্রার্থী ইউপি সদস্য থেকে এমপি প্রার্থী
নড়াইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী নাগিব হোসেনের নির্বাচনী পথসভা ও মিছিল নড়াইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী নাগিব হোসেনের নির্বাচনী পথসভা ও মিছিল

আর্কাইভ