শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ৯ মে ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » নড়াইলের কালিয়া প্রেসক্লাবের সভাপতির দাফন সম্পন্ন
প্রথম পাতা » আঞ্চলিক » নড়াইলের কালিয়া প্রেসক্লাবের সভাপতির দাফন সম্পন্ন
২৯৩ বার পঠিত
বৃহস্পতিবার ● ৯ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলের কালিয়া প্রেসক্লাবের সভাপতির দাফন সম্পন্ন

---

ফরহাদ খান, নড়াইল; নড়াইলের কালিয়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মশিউল হক মিটুর (৬০) দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) সকাল ১০টার দিকে কালিয়া উপজেলার কলাবাড়িয়া মাদরাসা চত্বরে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মিটু দৈনিক সমকাল পত্রিকার কালিয়া উপজেলা প্রতিনিধি ছিলেন।  

শ্বাসকষ্টজনিত কারণে সাংবাদিক মিটু গত বুধবার (৮ মে) রাত সাড়ে ৯টার দিকে কলাবাড়িয়া গ্রামে নিজবাড়িতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী, দুই ছেলেসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন।

মশিউল হক মিটুর মৃত্যুতে নড়াইল প্রেসক্লাবের সভাপতি আলমগীর সিদ্দিকী, সাধারণ সম্পাদক মীর্জা নজরুল ইসলাম, সমকালের নড়াইল প্রতিনিধি শামীমূল ইসলাম টুলু, লোহাগড়া প্রতিনিধি রেজাউল করিম, কালিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহীদুল ইসলাম শাহীসহ বিভিন্ন পেশার মানুষ শোক ও সমবেদনা প্রকাশ করেন। পেশাগত জীবনে সাংবাদিক মশিউল হক মিটু সাহসিকতার সাথে দায়িত্ব পালন করে গেছেন।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত
সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
মাগুরায় ২১ টি হতদরিদ্র পরিবার পেল গৃহপালিত ছাগল মাগুরায় ২১ টি হতদরিদ্র পরিবার পেল গৃহপালিত ছাগল
পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক
মাগুরায় ৫ শতাধিক হতদরিদ্র পেল ফলজ গাছের চারা মাগুরায় ৫ শতাধিক হতদরিদ্র পেল ফলজ গাছের চারা
পাইকগাছার লতায় প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন পাইকগাছার লতায় প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন
ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে  হামলার এক মাস পর সংস্কার হচ্ছে ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলার এক মাস পর সংস্কার হচ্ছে
মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী  কর্মশালা সম্পন্ন মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন
পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান
মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)