শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ন ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ১৪ মে ২০২৪
প্রথম পাতা » রাজনীতি » গণসংযোগের প্রথম দিনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আনন্দ মোহন বিশ্বাস জনগণের ভালোবাসায় সিক্ত হলেন
প্রথম পাতা » রাজনীতি » গণসংযোগের প্রথম দিনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আনন্দ মোহন বিশ্বাস জনগণের ভালোবাসায় সিক্ত হলেন
৪৪৭ বার পঠিত
মঙ্গলবার ● ১৪ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গণসংযোগের প্রথম দিনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আনন্দ মোহন বিশ্বাস জনগণের ভালোবাসায় সিক্ত হলেন

---

 

পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে গণসংযোগের প্রথম দিনে চেয়ারম্যান প্রার্থী আনন্দ মোহন বিশ্বাস জনগণের ভালোবাসায় সিক্ত হলেন। আনন্দ মোহন বিশ্বাস চেয়ারম্যান প্রার্থী হিসেবে চিংড়ী প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন। তিনি একজন জনপ্রতিনিধি, সমাজ সেবক ও ব্যবসায়ী। তাকে নিয়ে প্রশংসার দাবী রাখে এ জনপদের মানুষ। ২৯ মে উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে পাইকগাছা উপজেলা ব্যাপী সাধারণ জনগণের সাথে নিজের প্রার্থীতা ঘোষণা করে মতবিনিময়, গণসংযোগ ও সুধী সমাবেশ অব্যাহত রেখেছেন। উপজেলার একপ্রান্ত থেকে অন্য প্রান্তে, পাড়া-মহল্লায়, হাট-বাজারে নিরন্তর ছুটে চলেছেন। দলমত নির্বিশেষে সকলের দোয়া ও ভালবাসা নিয়ে নির্বাচনী কাজ করছেন।

 

১৩ মে সোমবার প্রতীক বরাদ্ধের পর পড়ন্ত বিকালে নিজের প্রাণের শহর কপিলমুনি বাজারে লিফলেট বিতরণ ও পথসভা করেছেন। দোয়া চেয়েছেন সকলের কাছে। এ সময় সাধারণ জনগণের পাশাপাশি উপস্থিত ছিলেন, বাজার ব্যবসায়ী, শিক্ষক, সুধীজন, রাজনৈতিক ব্যাক্তিবর্গসহ বিভিন্ন সমাজিক সংগঠনের নেতৃবৃন্দ। প্রচারণা চলাকালে অনেকে আবেগ আপ্লুত হয়ে চেয়ারম্যান পদপ্রার্থী আনন্দ মোহন বিশ্বাসকে বুকে জড়িয়ে নেন। সেখানে উপস্থিত সকলে আপ্লুত হয়ে পড়েন। আনন্দ মোহন বিশ্বাস যেন এ জনপদের সকল শ্রেণীর মানুষের কাছে নিরপেক্ষ ও নির্ভরতার স্থান হয়ে উঠেছেন।তাকে নিয়ে শত শত মানুষ রাস্তার নেমে ভোট ভিক্ষা করছেন মানুষের দ্বারে দ্বারে।---

কপিলমুনি বাজারে গণসংযোগ পরবর্তী সংক্ষিপ্ত পথসভায় বক্তব্যকালে অনন্দ মোহন বিশ্বাস বলেন, আমার ৩৬ বছরের রাজনৈতিক জীবনে পরিবার পরিজন, আমার ব্যবসা প্রতিষ্ঠান রেখে আপনাদের মাঝে থাকার চেষ্টা করেছি। পথ চলার মাঝে কখন কেহ যদি আমার কথায় বিন্দুমাত্র কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি যদি চেয়ারম্যান হয়ে আপনাদের মাঝে আসতে পারি। তখনও শুধুমাত্র আনন্দ মোহন বিশ্বাস হিসেবে থাকতে চাই। আমার পিতামহের পর অভিভাবক হিসেবে মোঃ রশীদুজ্জামান, চম্পক কুমার পাল, এম বুলবুল আহমেদ, সাধন কুমার ভদ্র, আফসার স্যার ও শেখ আব্দুস সালামদের মত সকলকে আমি আমার পিতৃতূল্য অভিভাবক হিসেবে মনে করি। আজ আপনারা যে সন্মান দেখিয়ে এখানে হাজির হয়েছেন তার জন্য আমি আপনাদের কাছে চিরঋণী হয়ে গেলাম। পাইকগাছা উপজেলার সকল শ্রেণী পেশার মানুষ আমার অত্যান্ত আপনজন। তাদের অনুপ্রেরণায় আজ আমি আনন্দ মোহন বিশ্বাস। আমার প্রতীক চিংড়ী মাছ। ২৯ মে নির্বাচনে আপনারা আপনাদের মুল্যবান ভোটটি চিংড়ী প্রতীকে দিয়ে আমাকে জয়যুক্ত করার জন্য আপনাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি। উল্লেখ্য,২৯ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে আনন্দ মোহন বিশ্বাস সহ ৬ জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ।





রাজনীতি এর আরও খবর

শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ
পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রধানমন্ত্রী খুলনায় আগমন সফল করার লক্ষে পাইকগাছায় উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতি সভা প্রধানমন্ত্রী খুলনায় আগমন সফল করার লক্ষে পাইকগাছায় উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতি সভা
মাগুরায় জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ মাগুরায় জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ
মাগুরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত; শোকের আবহ মাগুরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত; শোকের আবহ
লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার
পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আর্কাইভ