শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

SW News24
শুক্রবার ● ৬ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » বটিয়াঘাটা উপজেলায় লিডার্সের প্রকল্প অবহিতকরন সভা অনুষ্ঠিত
প্রথম পাতা » আঞ্চলিক » বটিয়াঘাটা উপজেলায় লিডার্সের প্রকল্প অবহিতকরন সভা অনুষ্ঠিত
৩৪২ বার পঠিত
শুক্রবার ● ৬ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বটিয়াঘাটা উপজেলায় লিডার্সের প্রকল্প অবহিতকরন সভা অনুষ্ঠিত

---প্রেস বিজ্ঞপ্তি : ৫ই সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার সকাল ১১ টায় বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্সের বাস্তবায়নে দাতা সংস্থা ফ্রান্সের LiFE- NGO এর সহযোগিতায় ” Strengthening Transformative Action for Resilience (STAR)” প্রকল্পের আওতায় বটিয়াঘাটা উপজেলা্ পরিষদের অডিটরিয়ামে প্রকল্প অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে স্বাগত বক্তব্য প্রদান করে অনুষ্ঠান উদ্বোধন করেন করেন রুনা আক্তার (সুমি), উপসহকারী প্রকৌশলী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বটিয়াঘাটা, খুলনা। প্রধান অতিথি হিসেবে সুচিন্তিত মতামত প্রদান করেন শরীফ আসিফ রহমান, উপজেলা নির্বাহী অফিসার, বটিয়াঘাটা, খুলনা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, বটিয়াঘাটা, খুলনা এবং সংগঠনের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন মোহন কুমার মন্ডল, নির্বাহী পরিচালক, লিডার্স।

 এছাড়াও মূল্যবান মতামত জ্ঞাপন করেন বটিয়াঘাটা উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, উপজেলা শিক্ষা অফিসার জিএম আলমগীর কবির। আরও উপস্থিত ছিলেন ৪ নং সুরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জাকির হোসেন, ৩ নং ওয়ার্ড সদস্য আবুল কালাম হাওলাদার, ৪ নং ওয়ার্ড সদস্য নাজমুল সাকিব সিদ্দিক, সংরক্ষিত ওয়ার্ড সদস্য রত্না অধিকারী এবং সুরখালী, ভগবতীপুর ও রায়পুর গ্রামের জনপ্রতিনিধিবৃন্দ।

 

লিডার্সের এই প্রকল্পের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন টিম লিডার সুশান্ত কুমার নাথ, প্রকল্প কর্মকর্তা শাশ্বতী নাগ এবং কমিউনিটি মবিলাইজার অরূপ কুমার সরকার ও নিলুফা ইয়াসমিন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সুপেয় পানির সংকট নিরসনে লিডার্স যে প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে তা উপকুলীয় অঞ্চলে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ব্যবহৃত প্রযুক্তি টেকসই রাখতে নিয়মিত দেখভাল, পানির সঠিক ব্যবহার ও গুরুত্ব সম্পর্কে এলাকাভিত্তিক জনসচেতনতা ও দক্ষতা বৃদ্ধি এই সমস্যা মোকাবিলায় অনেকখানি কার্যকর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।





আঞ্চলিক এর আরও খবর

বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আদালতের রায় ও ডিক্রি উপেক্ষা করে ইজারা; স্থগিত চেয়ে ডিসির কাছে আবেদন পাইকগাছায় আদালতের রায় ও ডিক্রি উপেক্ষা করে ইজারা; স্থগিত চেয়ে ডিসির কাছে আবেদন
পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)