শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ন ১৪৩৩

SW News24
সোমবার ● ৯ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » নড়াইলে নবাগত পুলিশ সুপার এহসানুল কবীরের যোগদান
প্রথম পাতা » আঞ্চলিক » নড়াইলে নবাগত পুলিশ সুপার এহসানুল কবীরের যোগদান
৪৩৮ বার পঠিত
সোমবার ● ৯ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে নবাগত পুলিশ সুপার এহসানুল কবীরের যোগদান

---

ফরহাদ খান, নড়াইল ;   নড়াইলে নবাগত পুলিশ সুপার কাজী এহসানুল কবীর যোগদান করেছেন। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে কর্মস্থলে যোগদান করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার দোলন মিয়া, সহকারী পুলিশ সুপার কিশোর রায়সহ পুলিশ কর্মকর্তারা। তারা নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান।

এর আগে এহসানুল কবীর পিবিআই বগুড়া জেলায় পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। তিনি পাবনা সদরের সন্তান। ২৭তম বিসিএস পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। চাকরি জীবনে বিভিন্ন কর্মস্থলে দায়িত্ব পালন করেন। এছাড়াও সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে বিদেশে মিশন সম্পন্ন করেন।

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ‘নগর ও অঞ্চল পরিকল্পনা’ বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। বদলিজনিত কারণে পুলিশ সুপার মেহেদী হাসানকে গত ৫ সেপ্টেম্বর নড়াইল জেলা পুলিশ লাইনস্ মিলনায়তনে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার পাইকগাছা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
নড়াইলে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত নড়াইলে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি …. এসএম মনিরুল হাসান বাপ্পী পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি …. এসএম মনিরুল হাসান বাপ্পী
শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক বিষয়ক প্রশিক্ষণ
শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী
শ্যামনগরের গাবুরায় কৃষি প্রযুক্তি বিষয়ে ওরিয়েন্টেশন ও উপকরণ হস্তান্তর শ্যামনগরের গাবুরায় কৃষি প্রযুক্তি বিষয়ে ওরিয়েন্টেশন ও উপকরণ হস্তান্তর
মাগুরা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা মাগুরা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
মাগুরা কাত্যায়নী পূজায় লাখো মানুষের নিরাপত্তায় মন্ডপে মন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আশ্বাস মাগুরা কাত্যায়নী পূজায় লাখো মানুষের নিরাপত্তায় মন্ডপে মন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আশ্বাস

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)