সোমবার ● ২ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় প্রতিবন্ধীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ
পাইকগাছায় প্রতিবন্ধীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ
পাইকগাছায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, আর্থিক অনুদান ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার সকালে কাগজী বাসভবনে কাগজী প্রতিবন্ধী ট্রাস্ট ও প্রতিবন্ধী উন্নয়ন ফোরামের উপদেষ্টা রাশিদা জামান অনুষ্ঠানের উদ্বোধন করেন। কেএফডি ৯৮ ব্যাচের সার্বিক সহযোগিতা আয়োজিত অনুষ্ঠানে ১২ জন অস্বচ্ছল প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার, ৩ জন অসহায় প্রতিবন্ধীদের এসএসসি পরীক্ষার ফরম ফিলাপ ও পরীক্ষার সময় বৃদ্ধি অনুমোদনের ফিসহ প্রতিজনকে ৫ হাজার টাকা এবং একজন প্রতিবন্ধী পরিবারে সেলাই মেশিন বিতরণ করা হয়। এসময় উপজেলা অভিভাবক ও প্রতিবন্ধী উন্নয়ন ফোরামের সভাপতি সাবেক ব্যাংকার প্রজিৎ কুমার রায়সহ সাংবাদিক ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চেয়ারম্যান তুহিন নিজস্ব অর্থায়নে দীর্ঘদিন ধরে কাগুজী প্রতিবন্ধী কল্যান ট্রাস্ট পরিচালনার পাশাপাশি অসচ্ছল প্রতিবন্ধীদের ঘর করে দেওয়াসহ নিজ উপজেলার গন্ডি পেরিয়ে দক্ষিণ অঞ্চলের বিভিন্ন জায়গায় প্রতিবন্ধীদের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।






শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 