শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ৫ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
প্রথম পাতা » আঞ্চলিক » আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
২৭৮ বার পঠিত
বৃহস্পতিবার ● ৫ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

 

---

বাংলাদেশে ৪০ শতাংশ নারী কোন না কোনভাবে নির্যাতনের শিকার হন। আইনের প্রয়োগ নিশ্চিত করা গেলে নারী নির্যাতন কমে আসবে। নারী নির্যাতন প্রতিরোধ পরিবার থেকে শুরু করতে হবে। নারী নির্যাতন বন্ধে পুরুষদের বেশি এগিয়ে আসতে হবে। সম্মিলিতভাবে নারী নির্যাতন প্রতিরোধ করতে হবে।

২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৪ উপলক্ষ্যে আলোচনাসভায় অতিথিরা এসব কথা বলেন। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে  ৫ ডিসেম্বর  এই সভা অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের এবারের প্রতিপাদ্য ‘নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামূলক বিশ্ব গড়ি’।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) তাসলিমা আক্তার। মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক হাসনা হেনার সভাপতিত্বে¡ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) সুশান্ত সরকার, ডেপুটি সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন ও রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। অনুষ্ঠানে বেসরকারি উন্নয়ন সংস্থা এডাব এর সভাপতি এ্যাডভোকেট শামীমা সুলতানা শিলুসহ নারী সংগঠনের প্রতিনিধিরা বক্তৃতা করেন।

অতিথিরা আরও বলেন, নারীদের পেছনে রেখে বাংলাদেশ এগিয়ে যেতে পারে না। নারী নির্যাতন দেখলেই তা প্রতিরোধ করতে হবে। ছেলে মেয়েদের মধ্যে কোন পার্থক্য নেই। নারীদের নিজের পায়ে দাঁড়ানো প্রয়োজন। নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক প্রচার বাড়াতে হবে। আমাদের মেয়েদের মেধা ও মননে গড়ে তুলতে হবে। যার যার জায়গা থেকে কাজ করলে এর সুফল পাওয়া যাবে।

এর আগে খুলনা কালেক্টরেট চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।





আঞ্চলিক এর আরও খবর

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আর্কাইভ