মঙ্গলবার ● ১০ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » শহীদ ফরহাদ হোসেনের মরদেহ করব থেকে উত্তোলনে পরিবারের বাধা
শহীদ ফরহাদ হোসেনের মরদেহ করব থেকে উত্তোলনে পরিবারের বাধা

মাগুরা প্রতিনিধি :পরিবারের সদস্যরা রাজি না হওয়ায় ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ফরহাদ হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা সম্ভব হয়নি।
আদালতের নির্দেশে সোমবার দুপুরে ফরহাদের গ্রামের বাড়ি মাগুরা শ্রীপুর উপজেলার রায়নগরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর একটি দল গিয়েছিল ফরহাদ হোসেনের মরদেহ তার কবর থেকে উত্তোলনের জন্য। কিন্তু ফরহাদের পরিবারের সদস্যরা ধর্মীয় রীতিসহ নানা কারনে এ বিষয়ে রাজি হয়নি। যে কারনে তার মরদেহ ময়না তদন্তের জন্য উত্তোলন করা সম্ভব হয়নি।
নিহত ফরহাদ শ্রীপুরে রায়নগরের গোলাম মোস্তফার ছেলে ও চট্রগ্রাম বিশ্বাবিদ্যালয়ের ইতিহাস বিষয়ে ছাত্র ছিল। ঘটনার দিন মাগুরায় ঢাকা রোড নবগঙ্গা ব্রিজ এলাকায় ছাত্রজনতার গণ অভ্যূত্থানে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। এ সময় তার পরিবারের পক্ষ থেকে কোন মামলা করা হয়নি। কিন্তু অপর একটি পক্ষ এ বিষয়ে মামলা করেছে । যার সূত্র ধরে মাগুরা জেলা সংশ্লিষ্ট বিজ্ঞ আদালত ময়না তদন্তের জন্যে মরদেহ উত্তোলনের আদেশ দিয়েছিলেন।
মরদেহ উত্তোলন করতে না দেয়া ও পূর্বে ময়না তদন্ত না হওয়ার বিষয়ে নিহত ফরহাদের বড় ভাই গোলাম কিবরিয়া বলেন, ফরহাদ গুলি বিদ্ধ হওয়ার পর পর আমরা পরিবারের পক্ষ থেকে তাকে হাসপাতালে নিয়ে ময়না তদন্তের জন্য বলেছিলাম। কিন্তু কর্তৃপক্ষ ময়না তদন্ত করেনি। এ ছাড়া আমাদের পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোন মামলা করিনি আমরা। রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্যে কে বা কারা একটি মামলা করেছে । এ কারনে ও ধর্মীয় রীতি মেনে আমরা মরদেহ কবর থেকে পূণরায় কবর থেকে উত্তোলনের পক্ষে নই।






পাইকগাছায় কড়ুলিয়া নদীর ওপর নির্মিত লস্কর-বাইনতলা সেতুর ৭৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে
পাইকগাছায় মশক নিধনে ১০ ফগার মেশিন বিতরণ
পাইকগাছায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরের গাবুরাতে জলবায়ু সহনশীল জীবিকায়ন সৃষ্টিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ
মাগুরায় শীতার্তদের জন্য কম্বল হস্তান্তর
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
নড়াইলে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি …. এসএম মনিরুল হাসান বাপ্পী
শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক বিষয়ক প্রশিক্ষণ 