শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

SW News24
বুধবার ● ১ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » মাগুরায় নাটক জেল থেকে বলছি মঞ্চস্থ
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » মাগুরায় নাটক জেল থেকে বলছি মঞ্চস্থ
৩৩১ বার পঠিত
বুধবার ● ১ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় নাটক জেল থেকে বলছি মঞ্চস্থ

---

মাগুরা প্রতিনিধি :‘আত্ম শুদ্ধির দীক্ষা হোক নাটক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শ্রীপুরে মানব উন্নয়ন সংসদ তারাউজিয়াল’ এর উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চায়ন হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার সাচিলাপুর-তারাউজিয়াল কালী মন্দিরের পশ্চিম পার্শ্বে এ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চায়ন হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী, শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ নির্মল সাহা, সব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছা.পান্না খাতুন, সব্দালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিয়া সমিরুল ইসলাম সমির, শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে ওপর বাংলার প্রখ্যাত নাট্যকর শ্রী নির্মল কুমার মুখোপাধ্যায় বিরচিত, মানব উন্নয়ন সংসদ প্রযোজিত ও সংগঠনটির সভাপতি ড. মুসাফির নজরুল নির্দেশিত নাটক ‘জেল থেকে বলছি’ মঞ্চস্থ হয়। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া নাটক দেখতে কয়েক হাজার নাট্যমোদী দর্শক উপস্থিত হয়ে নাটকটিকে আরো প্রানবন্ত করে তোলেন। দূর-দূরান্ত থেকে আগত দর্শকদের মনের খোঁরাক জোগাতে নাট্য শিল্পীরা মঞ্চে তাদের অভিনয় দক্ষতা প্রদর্শন করেন। এর আগে উপজেলা শিল্পকলা একাডেমির পরিচালক আশরাফ হোসেন পল্টু’র সঞ্চালনায় ও সংগঠনটির সাধারণ সম্পাদক মামুনুল ইসলাম মিন্টু’র তত্বাবধানে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।





সংস্কৃতি ও বিনোদন এর আরও খবর

শ্রীপুরের বৈঠাখালীতে শতবর্ষী কবিগানের আসর; মুগ্ধ হাজারো দর্শক শ্রীপুরের বৈঠাখালীতে শতবর্ষী কবিগানের আসর; মুগ্ধ হাজারো দর্শক
পাইকগাছা উৎসবমুখর পরিবেশে বিজয়া দশমী অনুষ্ঠিত পাইকগাছা উৎসবমুখর পরিবেশে বিজয়া দশমী অনুষ্ঠিত
পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজার মহানবমী পালিত পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজার মহানবমী পালিত
বাজার খোলা ভোলানাথ সুখদা সুন্দরী পূজা মন্দিরে দুর্গা প্রতিমার সাবেকি রূপ নান্দনিকতা সৃষ্টি করেছে বাজার খোলা ভোলানাথ সুখদা সুন্দরী পূজা মন্দিরে দুর্গা প্রতিমার সাবেকি রূপ নান্দনিকতা সৃষ্টি করেছে
নানা আয়োজনে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত নানা আয়োজনে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত
পাইকগাছায় ১৫১টি মন্দিরে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে পাইকগাছায় ১৫১টি মন্দিরে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে
চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
মাগুরায় শিশু অধিকার দিবসে  চিত্রাংকন ও  আবৃত্তি প্রতিযোগিতা মাগুরায় শিশু অধিকার দিবসে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা
দেশের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে  -সংস্কৃতি মন্ত্রী দেশের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে -সংস্কৃতি মন্ত্রী
মাগুরায় থিয়েটার ইউনিটের তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা সম্পন্ন; সনদ বিতরণ মাগুরায় থিয়েটার ইউনিটের তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা সম্পন্ন; সনদ বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)