সোমবার ● ৬ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের সভাপতিকে কুপিয়ে জখম
নড়াইলে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের সভাপতিকে কুপিয়ে জখম

নড়াইল প্রতিনিধি ; স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নের খোঁজে ফাউন্ডেশন’ এর প্রতিষ্ঠাতা সভাপতি মির্জা গালিব সতেজকে (২৫) মাথায় কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। সোমবার (৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে নড়াইল পৌরসভার দুর্গাপুরে এ ঘটনা ঘটে। সতেজকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সতেজ জানান, সোমবার সকালে সতেজ ও তার মেঝো ভাই সজীব মুস্তারী দুর্গাপুরে তাদের জমিতে মাটি এবং বালি ভরাটের কাজ করছিলেন। এ সময় প্রতিপক্ষের জহিরুল ইসলাম মিয়া কাজে বাঁধা দেন। তাদের কাছে টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে কিছু বুঝে ওঠার আগেই প্রতিপক্ষের জহিরুল ইসলাম, তার ভাই জাহিদ, তাদের সন্তান মামুন ও মুন্নাসহ তাদের লোকজন সজীব মুস্তারীর ওপর হামলা চালায়। ভাইয়ের ওপর হামলা ঠেকাতে গেলে সতেজকে মাথায় কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা। সজেতের মাথায় দু’টি সেলাই দেয়া হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে প্রতিপক্ষের জহিরুল ইসলামসহ তাদের লোকজন বলেন, সজেতদের কাছে কোনো টাকা দাবি করা হয়নি। তাদের গর্ত ভরাট করতে ওই জমিতে মাটি ও বালি দেয়ার জন্য আমাদের বোরো বীজতলাসহ আশেপাশের ফসলি জমি, কলাই (ডাল) ক্ষেতের ক্ষতি হয়েছে। পানি জমে গেছে। আমরা ক্ষতিগ্রস্থ হয়েছি। জহিরুল দাবি করেন, তারাও আমাদের ওপর হামলা করেছে। তাদের হামলায় তার ছেলে মুন্না আহত হয়েছে।
নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।






পাইকগাছা পূজা পরিষদের ভাবমূর্তি নষ্ট করতে বর্ধিত সভা ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ
পাইকগাছায় নামাজরত অবস্থায় তামান্নাকে কুপিয়ে গুরুতর জখম করেছে সাবেক স্বামী
মাগুরায় মাদকসহ আটক দুই; ১৫ দিনের কারাদণ্ড
সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন ডাকাত আত্মসমর্পণ করেছে
মাগুরায় অনলাইন জুয়া চক্রের সদস্য আটক; মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার
মাগুরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে চায়নাদুয়ারি জাল জব্দ; আগুনে পুড়িয়ে ধ্বংস
মাগুরায় জুয়া বিরোধী বিশেষ অভিযানে ৯ জুয়াড়ি গ্রেফতার
পাইকগাছায় কুপিয়ে জখম করা ৭০ বছরের বৃদ্ধা অবশেষে মারা গেল
পাইকগাছায় মাদকসহ আটক ২
পাইকগাছায় মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় তিনজনকে ছুরিকাঘাত ও পিটিয়ে আহত 