মঙ্গলবার ● ৭ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক
মাগুরায় ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক

মাগুরা প্রতিনিধি : মাগুরায় গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ ২ রোহিঙ্গাকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। আটককৃত ২ রোহিঙ্গা হলো আজিজ (৪৭) ও আব্দুল কুদ্দুস (৪৫)। তারা কক্সবাজার জেলার হাকিমপুর গ্রামের রোহিঙ্গা-১৪ ক্যাম্প থেকে এসেছে। মঙ্গলবার সন্ধ্যায় মাগুরা জেলা পুলিশের হলরুমে প্রেসব্রিফিং এ জেলা অতিরিক্ত পুলিশ সুপার এ এস এম মুক্তারুজ্জামান সাংবাদিকদের জানান,গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল সাড়ে ৮ টায় পারনান্দুয়ালী জামে মসজিদের সামনে থেকে আজিজ(৪৭) ও আব্দুল কুদ্দুস(৪৫) নামে দুই রোহিঙ্গাকে আটক করেছে ডিবি পুলিশ। তারা কক্সবাজার জেলার হাকিমপুর গ্রামের রোহিঙ্গা-১৪ ক্যাম্পের বাসিন্দা। মাদক বিক্রির জন্য তারা বাস যোগে মাগুরাতে আসে। প্রাথমিক জিগাসাবাদে তারা ইয়াবা পেটের মধ্যে লুকিয়ে রাখার কথা স্বীকার করে । পরে এ ২ রোহিঙ্গাকে সদর হাসপাতালে নিয়ে কর্তব্যরত ডাক্তার এর মাধ্যমে আল্ট্রাসোনো করে ওয়াশের মাধ্যমে পেটের ভিতরে অভিনব কায়দায় লুকিয়ে থাকা মোট ১ হাজার ৬৩০ পিচ ইয়াবা জব্দ করা হয়। এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে।






পাইকগাছা পূজা পরিষদের ভাবমূর্তি নষ্ট করতে বর্ধিত সভা ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ
পাইকগাছায় নামাজরত অবস্থায় তামান্নাকে কুপিয়ে গুরুতর জখম করেছে সাবেক স্বামী
মাগুরায় মাদকসহ আটক দুই; ১৫ দিনের কারাদণ্ড
সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন ডাকাত আত্মসমর্পণ করেছে
মাগুরায় অনলাইন জুয়া চক্রের সদস্য আটক; মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার
মাগুরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে চায়নাদুয়ারি জাল জব্দ; আগুনে পুড়িয়ে ধ্বংস
মাগুরায় জুয়া বিরোধী বিশেষ অভিযানে ৯ জুয়াড়ি গ্রেফতার
পাইকগাছায় কুপিয়ে জখম করা ৭০ বছরের বৃদ্ধা অবশেষে মারা গেল
পাইকগাছায় মাদকসহ আটক ২
পাইকগাছায় মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় তিনজনকে ছুরিকাঘাত ও পিটিয়ে আহত 