শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

SW News24
সোমবার ● ২৭ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » অপরাধ » দুবলাচরের শুটকী পল্লিতে হামলা ও লুটপাটের সময় ৩ ভারতীয় জলদস্যু অস্ত্রসহ আটক
প্রথম পাতা » অপরাধ » দুবলাচরের শুটকী পল্লিতে হামলা ও লুটপাটের সময় ৩ ভারতীয় জলদস্যু অস্ত্রসহ আটক
২২২ বার পঠিত
সোমবার ● ২৭ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দুবলাচরের শুটকী পল্লিতে হামলা ও লুটপাটের সময় ৩ ভারতীয় জলদস্যু অস্ত্রসহ আটক

--- বঙ্গোপসাগর তীরে দুবলার চরের আলোর কোলে শুটকী তৈরীর জেলে পল্লিতে হামলা ও লুটপাট চালানোর চেষ্ট করছিল জলদস্যুরা। এসময় মুক্তিপন আদায়ের জন্য জেলেদের জিম্মি করার সময় অস্ত্রসহ ৩ ভারতীয় জলদস্যুকে আটক করেছে স্থানীয় জেলেরা। আটক ৩ দস্যুকে অস্ত্রসহ দুবলার চরের কোস্ট গার্ড কন্টিজেন্টর হাতে তুলে দেয়া হয়েছে। আটক জলদস্যুদের নাম পরিচয় ভারতীয় বলে জানা গেছে। এ তথ্য নিশ্চিৎ করেছে দুবলা ফিসারম্যান গ্রুপের সভাপতি মো: কামাল উদ্দিন।দুবলার চর আলোর কোল শুটকি পল্লি জেলেদের বরাত দিয়ে কামাল উদ্দিন বলেন, ২৬ জানুয়ারী রবিবার রাত ১১ টার দিকে একটি ভারতীয় ফিশিং ট্রলার যোগে ১৫/১৮ জনের স্বশস্ত্র জলদস্যুর দল বঙ্গোপসাগর পাড়ে দুবলার চরে জেলে পল্লিতে হামলা ও লুটপাট চালায়। পরে দস্যুদল দুই ভাগে বিভক্ত হয়ে ৪ জন দস্যুর দায়ীত্বে প্রায় ২০ থেকে ২৫ জন জেলেকে জিম্মি রেখে তারা অন্য পল্লিতে হানা দেয়। এসময় জিম্মি জেলেরা  তাদের উপর ঝাপিয়ে পড়ে এবং দস্যুদের আটক করার চেষ্টা করে। এসময় সেখান থেকে এক দস্যু জীবন বাচাঁতে অস্ত্র সহ নদীতে ঝাপ দিয়ে সুন্দরবনের গহীনে পালিয়ে যায়। এসময় জিম্মি জেলেদের চিৎকারে অন্য জেলেরা ছুটে এসে প্রতিরোধ গড়ে তোলে। পরে ধাওয়া করে ভারতীয় ৩ দস্যুকে আটক করে গনধোলাই দেয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় একটি একনালা বন্দুক ও বেশ কয়েক রাউন্ড গুলিসহ ভারতীয় কিছু কাগজপত্র  উদ্ধার করে জেলেরা। আর ফিশিং ট্রলারে থাকা অন্য জলদস্যুরা তাদের ব্যবহৃত বোট নিয়ে পালিয়ে যায়। পরে জেলে পল্লীর ফিসারম্যান গ্রুপের সভাপতি কামাল উদ্দিনের উপস্থিতিতে আটক ভারতীয় ৩ জলদস্যুকে অস্ত্রসহ কোস্ট গার্ড দুবলা কন্টিজেন্টের কাছে হস্তান্তর করা হয় বলে জানান তিনি।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে কোস্ট গার্ড পশ্চিম জোনের এক কর্মকর্তা বলেন, এ বিষয়ে অভিযান চলছে। পরে বিস্তারিত জানানো হবে।





অপরাধ এর আরও খবর

মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে চুরি মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে চুরি
মাগুরায় ইয়াবা সেবনের অপরাধে দুই যুবক গ্রেপ্তার মাগুরায় ইয়াবা সেবনের অপরাধে দুই যুবক গ্রেপ্তার
মাগুরায় বিদেশি ঔষধ ও মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রির জন্য ১০ হাজার টাকা জরিমানা মাগুরায় বিদেশি ঔষধ ও মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রির জন্য ১০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় শ্মশানের কালী মন্দিরে দুঃসাহসিক চুরি পাইকগাছায় শ্মশানের কালী মন্দিরে দুঃসাহসিক চুরি
মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে ভাঙচুর, পেট্রোল নিক্ষেপ ও অগ্নিসংযোগ মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে ভাঙচুর, পেট্রোল নিক্ষেপ ও অগ্নিসংযোগ
মাগুরায়  নিখোঁজ ৩ মাসের শিশু পুলিশের যৌথ অভিযানে উদ্ধার মাগুরায় নিখোঁজ ৩ মাসের শিশু পুলিশের যৌথ অভিযানে উদ্ধার
পাইকগাছায় মোটর সাইকেলের ধাক্কায় শিশু শিক্ষার্থীর দাঁত ভেঙে জখম পাইকগাছায় মোটর সাইকেলের ধাক্কায় শিশু শিক্ষার্থীর দাঁত ভেঙে জখম
পাইকগাছায় গাজাসহ আটক আক্তার হোসেনের ৬ মাসের কারাদণ্ড পাইকগাছায় গাজাসহ আটক আক্তার হোসেনের ৬ মাসের কারাদণ্ড
পাইকগাছায় হাসপাতালে মেয়েকে দেখে বাড়ি ফেরা হলো না আজিজুলের পাইকগাছায় হাসপাতালে মেয়েকে দেখে বাড়ি ফেরা হলো না আজিজুলের
মাগুরায় কৃষকের জমি দখল, প্রাণনাশের হুমকির অভিযোগ মাগুরায় কৃষকের জমি দখল, প্রাণনাশের হুমকির অভিযোগ

আর্কাইভ