শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

SW News24
শনিবার ● ১ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » মাগুরায় সদর থানা বিএনপির মতবিনিময় সভা
প্রথম পাতা » রাজনীতি » মাগুরায় সদর থানা বিএনপির মতবিনিময় সভা
৩৬১ বার পঠিত
শনিবার ● ১ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় সদর থানা বিএনপির মতবিনিময় সভা

---
মাগুরা প্রতিনিধি : মাগুরায় দল পুর্নগঠন প্রক্রিয়ার অংশ হিসেবে মাগুরা সদর থানা বিএনপি এবং সদর থানা বিএনপির অধীনস্থ সকল ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার বিকালে শহরের এজি একাডেমী স্কুল প্রাঙ্গনে সদর থানা বিএনপি এ মতবিনিময় সভার আয়োজন করে। মতবিনিময় সভায় জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান,জেলা শাখার যুগ্ম-আহবায়ক মিথুন রায় চৌধুরী,শাহেদ হাসান টগর,সাবেক থানা বিএনপির সভাপতি মিহির কান্তি বিশ্বাস,সাবেক সদর থানা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন কুতুব,সাবেক পৌর বিএনপির আহবায়ক মাসুদ খান কিজিল,জেলা যুবদলের সভাপতি ওয়াসিকুর রহমান কল্লোল ও সাবেক ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম। মতবিনিময় সভায় মাগুরা সদরের ১৩ ইউনিয়নের বিএনপির অঙ্গ-সংগঠনের ৩ শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়,আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপির মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে। ওয়ার্ড,ইউনিয়ন,থানা ,পৌর ও সদর উপজেলার সকল ইউনিটকে আরো শক্তিশালী করতে বিএনপি কাজের পরিধি গতিশীল করার জন্য নেতাকর্মীদের আরো ঐক্যবদ্ধ থাকার জন্য আহবান জানানো হয়।





রাজনীতি এর আরও খবর

মাগুরায় জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ মাগুরায় জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ
মাগুরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত; শোকের আবহ মাগুরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত; শোকের আবহ
লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার
পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আর্কাইভ