শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩

SW News24
সোমবার ● ৮ আগস্ট ২০১৬
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় কাগুজি লেবুর বাম্পার ফলন
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় কাগুজি লেবুর বাম্পার ফলন
১৩৭৭ বার পঠিত
সোমবার ● ৮ আগস্ট ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় কাগুজি লেবুর বাম্পার ফলন

---

এস ডব্লিউ নিউজ ॥

পাইকগাছায় কাগুজি লেবুর বাম্পার ফলন হয়েছে। বাগান মালিক ও ব্যবসায়ীরা লেবুর মূল্য ভাল পাওয়ায় তারা লাভবান হয়েছে। ঔষধী গুণে ভরা কাগুজি লেবু সকলের প্রিয়। প্রতিদিনের খাবার তালিকায় কাগুজি লেবু না হলেই নয়। এ জন্য দিন দিন কাগুজি লেবুর চাহিদা বাড়ছে। উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানাগেছে, উপজেলায় ছড়ানো ছিটানো ভাবে প্রায় ২২ হেক্টর জমিতে লেবুর চাষ হয়। সব মিলিয়ে উপজেলায় ৫ হাজারটি’র মত লেবু গাছ আছে। উপজেলার গদাইপুর, হরিঢালী, কপিলমুনি ও রাড়–লী ইউনিয়নে আংশিক এলাকায় লেবুর বাগান রয়েছে। গদাইপুর ইউনিয়নের মটবাটী, হেতামপুর ও গদাইপুর গ্রামে বাণিজ্যিক ভাবে লেবুর বাগান গড়ে উঠছে। বিশেষ করে বাগান মালিকরা বাগানের বেড়া দিতে প্রয়োজনি বাঁশের মূল্য বেশি হওয়ায় তারা বাগানের চতুর পাশের সিমানা দিয়ে লেবু গাছ লাগিয়ে বাগান সুরক্ষা করছে। লেবু গাছে ছোট ছোট কাঁটা থাকায় গরু, ছাগল,  ভেড়া প্রবেশ করতে পারে না। একদিকে বেড়া দেয়ার খরচ বাড়ছে ও অন্যদিকে আইলে লেবু গাছ লাগিয়ে বাগান মালিকরা লাভবান হচ্ছে। এপ্রিল মাসে লেবু গাছে ফুল ধরে। পুরা জুলাই মাস লেবুর ভরা মৌসুম থকে। এক একটি লেবু গাছে ৫শ থেকে ১ হাজার লেবুর ফলন হয়। উপজেলার চেচুয়া গ্রামের লেবু ব্যবসায়ী আবুল কাশেম ও আব্দুর রহিম জানান, তারা লেবু গাছের মালিকের গাছ থেকে এক থেকে দেড়টাকা দরে ক্রয় করে ঢাকা, খুলনা, যশোর সহ বিভিন্ন জেলায় লেবু সরবরাহ করছে। বাজারে খুচরা এক একটি লেবু বিশেষ ২ থেকে ৩ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্মা কৃষিবিদ এএইচএম জাহাঙ্গীর আলম জানান, পাইকগাছার এ এলাকা লবণাক্ত হওয়ায় ৩/৪টি ইউনিয়নে কাগুজি লেবু আবাদ হয়। কাগুজি লেবু লাভ জনক হওয়ায় খেতের আইলের পাশাপাশি বাণিজ্যিক ভিত্তিকে লেবু বাগান তৈরী শুরু হয়েছে। লেবু বাগান লাগাতে তেমন কোন খরচ হয় না, সামান্য পরিচর্যা করলে লেবু বাগান থেকে প্রচুর ফলন পাওয়া যায়।





কৃষি এর আরও খবর

পাইকগাছায় সরকারিভাবে রোরো ধান সংগ্রহের অভিযান উদ্বোধন পাইকগাছায় সরকারিভাবে রোরো ধান সংগ্রহের অভিযান উদ্বোধন
পাইকগাছায় পাট চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত পাইকগাছায় পাট চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত
উপকূলের লবনাক্ত মাটিতে শখের আঙুর চাষে সফল পাইকগাছার তৈয়বুর উপকূলের লবনাক্ত মাটিতে শখের আঙুর চাষে সফল পাইকগাছার তৈয়বুর
পাইকগাছায় শিকির বিল খাল খনন কাজের উদ্বোধন পাইকগাছায় শিকির বিল খাল খনন কাজের উদ্বোধন
মাগুরায় ধানের দামে ধস; বিপাকে কৃষক মাগুরায় ধানের দামে ধস; বিপাকে কৃষক
পাইকগাছায় বোরো ধানের বাম্পার ফলন হলেও কাল বৈশাখী ঝড়বৃস্টিতে আতঙ্কে কৃষক পাইকগাছায় বোরো ধানের বাম্পার ফলন হলেও কাল বৈশাখী ঝড়বৃস্টিতে আতঙ্কে কৃষক
তীব্র দাবদাহে মৌসুমী ফল ও ফসল বিপর্যয়ের শঙ্কা তীব্র দাবদাহে মৌসুমী ফল ও ফসল বিপর্যয়ের শঙ্কা
পাইকগাছায় তরমুজের বাম্পার ফলন; বাজার মূল্য ৫০ কোটি টাকা পাইকগাছায় তরমুজের বাম্পার ফলন; বাজার মূল্য ৫০ কোটি টাকা
লোহাগড়ায় বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণসহ অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত লোহাগড়ায় বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণসহ অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত
কেশবপুরে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন কেশবপুরে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)