সোমবার ● ১০ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » আশাশুনি বিএনপি নেতা হেদায়েতুল ইসলাম একুমে স্মৃতি পদকে ভূষিত
আশাশুনি বিএনপি নেতা হেদায়েতুল ইসলাম একুমে স্মৃতি পদকে ভূষিত

আশাশুনি : আশাশুনি উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক স,ম হেদায়েতুল ইসলাম একুশে স্মৃতি পদকে ভূষিত হয়েছেন।
আশাশুনি উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সম্পাদক ও সদ্য সাবেক আহবায়ক স,ম হেদায়েতুল ইসলামকে একুশে স্মৃতি পদক’২৪ প্রদান করা হয়েছে। একুশে স্মৃতি সংসদ এর জুরিবোর্ডের চুড়ান্ত সিদ্ধান্ত মোতাবেক ‘সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায়’ বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ এ পদক প্রদান করা হয়। গত শুক্রবার বিকাল সাগে ৩ টায় ঢাকায় বিজয়নগরস্থ হোটেল অর্নেট (থ্রী স্টার) মিলনায়তনে অনুষ্ঠিত সভায় তাকে পদক প্রদান করা হয়।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, একুশে স্মৃতি পদক প্রদান অনুষ্ঠানে একুশে স্মৃতি সংসদ এর উপদেষ্টা এটিএম মমতাজুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ধর্ম ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দীন আল আজাদ। বিশেষ অতিথি ছিলেন, সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, মনোহরদি ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম ফারুক। স্বাগত বক্তব্য রাখেন, স্মৃতি সংসদের সহ সভাপতি কবি শাহ আলম ছট্টু। সবশেষে সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ আশাশুনি উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক স,ম হেদায়েতুল ইসলাম প্রধান অতিথির হাত থেকে পদক গ্রহন করেন।






মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা
পাইকগাছায় কড়ুলিয়া নদীর ওপর নির্মিত লস্কর-বাইনতলা সেতুর ৭৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে
পাইকগাছায় মশক নিধনে ১০ ফগার মেশিন বিতরণ
পাইকগাছায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরের গাবুরাতে জলবায়ু সহনশীল জীবিকায়ন সৃষ্টিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ
মাগুরায় শীতার্তদের জন্য কম্বল হস্তান্তর
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
নড়াইলে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি …. এসএম মনিরুল হাসান বাপ্পী 