শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২

SW News24
বৃহস্পতিবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » অবৈধ কমিটি মানি না, মানব না’ স্লোগানে কালিয়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
প্রথম পাতা » রাজনীতি » অবৈধ কমিটি মানি না, মানব না’ স্লোগানে কালিয়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
১৭৩ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অবৈধ কমিটি মানি না, মানব না’ স্লোগানে কালিয়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

  --- নড়াইল প্রতিনিধি ; সদ্য গঠিত নড়াইলের কালিয়া উপজেলা ও পৌর বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কালিয়া উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে প্রথমে কালিয়া বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রশিক্ষণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
এখানে বিক্ষোভ সমাবেশে কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন-কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ, সহসভাপতি শেখ রবিউল ইসলাম রবি, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মিঠু,  কালিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহিনুর ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ শরিফুল ইসলাম ডালিম,
পৌর যুবদলের সাবেক আহবায়ক সাবেক কাউন্সিলর স ম ইকরাম রেজা, সদ্যবিদায়ী আহবায়ক মোল্যা বখতিয়ার, সদ্যবিদায়ী সদস্য সচিব মাশরুফ ইসলাম পল্টু, পৌর কৃষকদলের আহবায়ক গোলাম রসুল মান্দার, ইলিয়াসাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি খায়রুজ্জামান ওছি, সালামাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি খান খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সরদার শাহিনুর আলম, চাঁচুড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মোল্যা হেলাল উদ্দিন, কালিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, পৌর ছাত্রদলের আহবায়ক মিকাইল শেখ, সদস্য সচিব মোহাম্মদ ফয়সালসহ অনেকে। এছাড়া বুধবার সন্ধ্যায় একই দাবিতে কালিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে করেন নেতৃবৃন্দ্।

বক্তারা বলেন, নড়াইলের কালিয়া উপজেলা ও পৌর বিএনপির অবৈধ কমিটি মানি না, মানব না। কারণ, এই কমিটিতে বিএনপির ত্যাগী নেতাদের বাদ দিয়ে আওয়ামী লীগ নেতাদের নাম দেয়া হয়েছে। এই অবৈধ কমিটি জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক অনুমোদন দিয়েছেন। অনুমোদিত কমিটিতে কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেন এবং কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফের স্বাক্ষর নেই। অথচ, কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু এবং কালিয়া পৌর বিএনপির সভাপতি এস এম সেলিম হোসেনের স্বাক্ষর রয়েছে। তাদের পছন্দেরই  লোক কমিটিতে ঠাঁই পেয়েছেন। অবিলম্বে এই কমিটি বাতিল করতে হবে।

দলীয় নেতারা জানান, গত ১৫ নভেম্বর কালিয়া উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনে ভোটগ্রহণের মধ্যদিয়ে সভাপতি, সাধারণ সম্পাদক ও দু’টি সাংগঠনিক পদে নেতা নির্বাচন অনুষ্ঠিত হয়। সম্প্রতি যোগ্য ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে কালিয়া উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
এ ব্যাপারে নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন,  কালিয়া উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন নিয়ে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তা ঠিক নয়। আগামি ১৬ ফেব্রুয়ারি বিএনপির জেলা সম্মেলনকে কেন্দ্র করে ষড়যন্ত্রমূলক ভাবে অপপ্রচার চালানো হচ্ছে। এদিকে, কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু এবং কালিয়া পৌর বিএনপির সভাপতি এস এম সেলিম হোসেনও তাদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, কমিটিতে যোগ্যদেরই মূল্যায়ন করা হয়েছে।





রাজনীতি এর আরও খবর

হুইল চেয়ারে এসে ভোট দিলেন প্রতিবন্ধী রাজু হুইল চেয়ারে এসে ভোট দিলেন প্রতিবন্ধী রাজু
জাতীয় সংসদ নির্বাচনে পাইকগাছায় প্রশাসনের সার্বিক নিরাপত্তায় স্বচ্ছতার সাথে ভোটাধিকার নিশ্চিত হবে জাতীয় সংসদ নির্বাচনে পাইকগাছায় প্রশাসনের সার্বিক নিরাপত্তায় স্বচ্ছতার সাথে ভোটাধিকার নিশ্চিত হবে
পাইকগাছায় মোট ভোটার ২ লাখ ৩৮ হাজার ৬৩৮ জন পাইকগাছায় মোট ভোটার ২ লাখ ৩৮ হাজার ৬৩৮ জন
মাগুরায় ৫৪ টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ; বাড়তি নিরাপত্তা প্রশাসনের মাগুরায় ৫৪ টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ; বাড়তি নিরাপত্তা প্রশাসনের
পাইকগাছা উপজেলায় ৮৮টি ভোট কেন্দ্র, ৪৮৮টি বুথ; ৭৭ কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন পাইকগাছা উপজেলায় ৮৮টি ভোট কেন্দ্র, ৪৮৮টি বুথ; ৭৭ কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন
মাগুরায় ধানের শীষের পক্ষে উঠান বৈঠক মাগুরায় ধানের শীষের পক্ষে উঠান বৈঠক
বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় মাগুরা-১ আসনের একমাত্র নারী প্রার্থী শম্পা বসুর বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় মাগুরা-১ আসনের একমাত্র নারী প্রার্থী শম্পা বসুর
এই নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে; ড. আসাদুজ্জামান রিপন এই নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে; ড. আসাদুজ্জামান রিপন
খুলনা-৬ আসনে জয়ের আশা বিএনপির; প্রত্যাবর্তন চায় জামায়াত খুলনা-৬ আসনে জয়ের আশা বিএনপির; প্রত্যাবর্তন চায় জামায়াত
সুন্দরবন কেন্দ্রীক পর্যটন শিল্পসহ সকল অবকাঠামোর উন্নয়ন করা হবে; অ্যাড. শফিকুল আলম মনা সুন্দরবন কেন্দ্রীক পর্যটন শিল্পসহ সকল অবকাঠামোর উন্নয়ন করা হবে; অ্যাড. শফিকুল আলম মনা

আর্কাইভ