মঙ্গলবার ● ৪ মার্চ ২০২৫
প্রথম পাতা » অপরাধ » আশাশুনির পাইথালী কাপড়ের দোকানে দুঃসাহসিক চুরি সংঘঠিত
আশাশুনির পাইথালী কাপড়ের দোকানে দুঃসাহসিক চুরি সংঘঠিত
আহসান হাবিব, আশাশুনি : আশাশুনির পাইথালী বাজারে কাপড়ের দোকানে দুঃসাহসিক চুরি সংঘঠিত হয়েছে। নগদ টাকা সহ প্রায় ৪ লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে। থানায় এজাহার জমা দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাতে উপজেলার বুধহাটা ইউনিয়নের পাইথালি বাজারে রিতা বস্ত্রালয়ে।
থানায় লিখিত এজাহার সূত্রে জানাগেছে, ইউনিয়নের নৈকাটি গ্রামের আব্দুর রউফ মোড়লের পুত্র মালেক মেড়লের পাইথালী বাজারে ‘রিতা বস্ত্রালয়’ নামে কাপড়ের দোকান রয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে প্রতিদিনের ন্যায় মালিক দোকানের শার্টারে তালা লাগিয়ে বাড়ী চলে যান। পরদিন মঙ্গলবার সকাল ৯ টার দিকে মালিক দোকানের তালা খুলেই দেখতে পান থাকায় রাখা মূল্যবান কাপড়-চোপড় ছড়ান-ছিটান, ক্যাশ ড্রয়ারের তালা ভাঙ্গা, আমদানী করা নতুন আগামী ঈদ উপলক্ষে ক্রয় করা দামী শাড়ি, প্যান্ট, লুঙ্গি, শার্ট সহ সাড়ে ৩ লক্ষ টাকার মালামালের গাইড উদাও এবং পেছনের ছাউনির টিন কাটা। সাথে সাথে মালিক মালেক মোড়ল চিৎকার দিলে পার্শ্ববর্তী দোকানিরা ছুটে এসে চুরির ঘটনা দেখতে পায়। কাপড় ব্যবসায়ী আব্দুল মালেক জানান, তার ক্যাশ ড্রয়ারে রাখা সোমবার সারাদিন বিক্রি করা ৩০ হাজারের অধিক নগদ টাকা এবং সাড়ে ৩ লক্ষাধিক টাকার নতুন মালামালের গাইড সংঘবদ্ধ চোরেরা নিয়ে গেছে। এ ব্যাপারে মঙ্গলবার আব্দুল মালেক বাদী হয়ে নগদ টাকা সহ প্রায় ৪ লক্ষ টাকার মালাামাল চুরির ঘটনায় আশাশুনি থানায় লিখিত এজাহার জমা দিয়েছেন। বাজার কমিটির নেতৃবৃন্দ জানান দু’জন নৈশ প্রহরি রাতে বাজার পাহারায় ছিল কিন্তু তারা চুরি ব্যাপারে কিছুই জানেননা বলে জানান।






পাইকগাছায় ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান: জরিমানা ৪৭ হাজার
মাগুরায় ভোক্তার অভিযানে ৩টি প্রতিষ্ঠানে ২৬ হাজার টকা জরিমানা
শ্রীপুরে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত -৮ ; বাড়ি -ঘর ভাংচুর
পাইকগাছায় ভুমিহীনদের জমি জবর বাড়ীঘর ভাংচুর, লুটপাট, মারপিট ও অগ্নি সংযোগ
পাইকগাছায় মাদক বিরোধী যৌথ অভিযানে গাঁজাসহ আটক সাকিবকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার
মাগুরা যুবদল সভাপতি এ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে
পাইকগাছায় ইসলামী ব্যাংকে সেলফিন ভাউচার জালিয়াতি: যুবক আটক
নড়াইলে স্ত্রীকে কুপিয়ে হত্যা; স্বামী গ্রেফতার 