শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

SW News24
বুধবার ● ১৯ মার্চ ২০২৫
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় নির্বাচিত পাট চাষীদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণের উদ্বোধন
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় নির্বাচিত পাট চাষীদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণের উদ্বোধন
২৭৪ বার পঠিত
বুধবার ● ১৯ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় নির্বাচিত পাট চাষীদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণের উদ্বোধন

 --- পাইকগাছা প্রতিনিধি ;  বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতায় পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্প” এর আওতায় পাইকগাছায় নির্বাচিত পাট চাষীদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণী উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত পাট বীজ বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহজাহান আলী, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা অনিরুদ্ধ কুমার বৈদ্যসহ উপকার ভোগী পাট চাষীরা উপস্থিত ছিলেন। উপজেলার হরিঢালী, কপিলমুনি, গদাইপুর, রাড়ুলী ও চাঁদখালী ইউনিয়নের ১৯ শত পাট চাষীদের মাঝে পর্যায়ক্রমে পাটের বীজ বিতরণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা অনিরুদ্ধ কুমার বৈদ্য বলেন, রমজানের জন্য উদ্বোধনী দিনে গদাইপুর ইউনিয়নের কিছু পাট চাষীদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ করা হয়েছে। পরবর্তীতে ইউনিয়ন পরিষদের মাধ্যমে সকল চাষীদের কে পাটের বীজ দেয়া হবে।





কৃষি এর আরও খবর

মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন
দেশীয় প্রজাতির মাছ চাষে ইন্দ্রজিতের নতুন দৃষ্টান্ত দেশীয় প্রজাতির মাছ চাষে ইন্দ্রজিতের নতুন দৃষ্টান্ত
শ্রীপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান; কৃষকদের মাঝে ডিজেল বিক্রির নির্দেশ শ্রীপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান; কৃষকদের মাঝে ডিজেল বিক্রির নির্দেশ
পাইকগাছায় পাট চাষীদের মধ্যে বিনামূল্যে পাট বীজ বিতরণ উদ্বোধন করা হয়েছে পাইকগাছায় পাট চাষীদের মধ্যে বিনামূল্যে পাট বীজ বিতরণ উদ্বোধন করা হয়েছে
মাগুরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ভোধন মাগুরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ভোধন
চলতি ইরি- বোরো মৌসুম মাগুরায় তেল সংকটে সেচ ব্যাহত; বিপাকে কৃষক চলতি ইরি- বোরো মৌসুম মাগুরায় তেল সংকটে সেচ ব্যাহত; বিপাকে কৃষক
মাশরুমে ভাগ্য বদল তরুণ উদ্যোক্তা মহাইমিনের মাশরুমে ভাগ্য বদল তরুণ উদ্যোক্তা মহাইমিনের
মাগুরায় খাল খননের উদ্বোধন  কৃষক বাঁচলে দেশ বাঁচবে  - সংস্কৃতি মন্ত্রী, নিতাই রায় চৌধুরী মাগুরায় খাল খননের উদ্বোধন কৃষক বাঁচলে দেশ বাঁচবে - সংস্কৃতি মন্ত্রী, নিতাই রায় চৌধুরী
পাইকগাছায় নাবার খাল পুনঃ খনন কাজ উদ্ভোধন করা হয়েছে পাইকগাছায় নাবার খাল পুনঃ খনন কাজ উদ্ভোধন করা হয়েছে
মাগুরার শ্রীপুরে পেঁয়াজ ঘরে তুলতে ব্যস্ত কৃষক মাগুরার শ্রীপুরে পেঁয়াজ ঘরে তুলতে ব্যস্ত কৃষক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)