বুধবার ● ১৯ মার্চ ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » আশাশুনিতে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
আশাশুনিতে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

আশাশুনি : আশাশুনিতে আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন আশাশুনির আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। সভায় উপজেলা জামায়াত আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওঃ নুরুল আফসার মুর্তাজা, বিএনপি নেতা জাকির হোসেন বাবু, ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ, মাওঃ আবু বক্কর ছিদ্দীক, হাজী আবু দাউদ ঢালী, উপজেলা সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, পিআইও, উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন, প্রভাষক জাকির হোসেন ভুট্ট, প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল প্রমুখ আলোচনা রাখেন। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে চেতনা নাষক ব্যবহার করে চুরি, ঘেরে চুরি, মাদক দ্রব্যের ব্যবহারসহ সার্বিক আইন শৃংখলা নিয়ে আলোচনা করা হয়।






মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা
পাইকগাছায় কড়ুলিয়া নদীর ওপর নির্মিত লস্কর-বাইনতলা সেতুর ৭৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে
পাইকগাছায় মশক নিধনে ১০ ফগার মেশিন বিতরণ
পাইকগাছায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরের গাবুরাতে জলবায়ু সহনশীল জীবিকায়ন সৃষ্টিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ
মাগুরায় শীতার্তদের জন্য কম্বল হস্তান্তর
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
নড়াইলে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি …. এসএম মনিরুল হাসান বাপ্পী 