শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

SW News24
শুক্রবার ● ২৮ মার্চ ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » মনিরামপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকে পড়ল দোকানে, আহত ২০
প্রথম পাতা » আঞ্চলিক » মনিরামপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকে পড়ল দোকানে, আহত ২০
২৭৮ বার পঠিত
শুক্রবার ● ২৮ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মনিরামপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকে পড়ল দোকানে, আহত ২০

 --- মনিরামপুর(যশোর) প্রতিনিধি ঃ যশোরের মনিরামপুরে ঢাকা থেকে ছেড়ে আসা যমুনা লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের শাটার ভেঙে ভেতরে ঢুকে পড়ে। তাতে যাত্রীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে যশোর-চুকনগর সড়কের চিনাটোলা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ইশতিয়াক ইবনে জামান বলেন, ভোরে ফজরের নামাজ পড়ে চিনাটোলা বাজারে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ যশোরের দিক থেকে আসা সাতক্ষীরাগামী দ্রুতগতির একটি বাস আমাদের পার হয়ে সামনে যেতেই বিকট শব্দ হয়। সামনে তাকিয়ে দেখি বাসটি রাস্তার পূর্ব পাশের পাকা দোকানের শাটার ভেঙে ভেতরে ঢুকে পড়েছে। যাত্রীরা চিৎকার-চেঁচামেচি করেছে। এরপর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তারা আসার আগেই আমরা সাত-আটজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। কয়েকজন যাত্রীর শরীরের বিভিন্ন অংশ কেটে গেছে। ইশতিয়াক আরও বলেন, ধারণা করছি, চালক ঘুমিয়ে ঘুমিয়ে বাস চালাচ্ছিলেন। বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুটি বিদ্যুতের খুঁটি ভেঙে দোকানে ঢুকে পড়ে।

মনিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়াত হোসেন বলেন, খবর পেয়ে আমরা ৯ জন যাত্রীসহ স্থানীয় একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। ঘটনাস্থলে কারও মৃত্যু ঘটেনি। দোকানের ভেতর থেকে বাস বের করার কাজ চলছে।

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আশিকুর রহমানের বরাত দিয়ে হাসপাতালের ওয়ার্ডবয় আশিস বিশ্বাস বলেন, চিনাটোলা বাজারে বাস দুর্ঘটনায় সাতজনকে হাসপাতালে আনা হয়েছে। তাঁদের মধ্যে মনিরা খাতুন (২০) ও ইউসুফ আলী (১৯) নামের দুজন ভর্তি আছেন। আর ইয়াসিন (৩৫), আল আমিন (২৬), রেহেনা পারভিন (২৩), লিটন হোসেন (৩০), আব্দুল মান্নান নামে পাঁচজন চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।

এ বিষয়ে মনিরামপুর থানার ওসি নূর মোহাম্মদ গাজী বলেন, চালক ঘুমিয়ে পড়ায় যমুনা লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের ভেতরে ঢুকে পড়ে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি উদ্ধারের কাজ চলছে।

 





আঞ্চলিক এর আরও খবর

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
মাগুরায় ২১ টি হতদরিদ্র পরিবার পেল গৃহপালিত ছাগল মাগুরায় ২১ টি হতদরিদ্র পরিবার পেল গৃহপালিত ছাগল
পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক
মাগুরায় ৫ শতাধিক হতদরিদ্র পেল ফলজ গাছের চারা মাগুরায় ৫ শতাধিক হতদরিদ্র পেল ফলজ গাছের চারা
পাইকগাছার লতায় প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন পাইকগাছার লতায় প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন
ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে  হামলার এক মাস পর সংস্কার হচ্ছে ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলার এক মাস পর সংস্কার হচ্ছে
মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী  কর্মশালা সম্পন্ন মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন
পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান
মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন
পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আর্কাইভ