শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

SW News24
সোমবার ● ৩১ মার্চ ২০২৫
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » ঈদের ছুটিতে পাইকগাছার বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » ঈদের ছুটিতে পাইকগাছার বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়
৩১৩ বার পঠিত
সোমবার ● ৩১ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈদের ছুটিতে পাইকগাছার বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়

 ---   প্রকাশ ঘোষ বিধান ঃ  পবিত্র ঈদুল ফিতরের টানা ছুটিতে পাইকগাছার বিনোদন কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ছিলো দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ঈদ আনন্দে ব্রীজগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।  দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত জনস্রোতে রুপ নেয় বোয়ালিয়া ব্রিজ এলাকা। পাইকগাছা বিনোদনের তেমন কোন স্পর্ট না থাকায় ব্রীজগুলিই বিনোদনের কেন্দ্রবিন্দু হয়ে দাড়িয়েছে। রাড়ুলী স্যার পিসি রায়ের বসতভিটা ও  উপজেলা সদরে মধুমিতা পার্ক নামে একটি পার্ক থাকলেও সেখানে কোন বিনোদনের পরিবেশ  না থাকায় কেউ যায় না। এ কারণে পাইকগাছাবাসীর অনেকেই মধুমিতা পার্কের নাম ভুলতে বসেছে। তবে শিববাটি ব্রিজের পাশে বিনদোনের জন্য রয়েছে বিনোদনের এক মাত্র পার্ক ইব্রাহিম গার্ডেন।

পবিত্র ঈদুল ফিতরের টানা ছুটিতে পাইকগাছার বিনোদন কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। পরিবার-পরিজন নিয়ে তারা ভাসছেন ছুটির আমেজে। গরম আর রোদ উপেক্ষা করে পরিবারের ছোট-বড় সবাইকে নিয়ে এখন বিনোদন কেন্দ্রগুলোতে মেতে উঠেছেন ঈদ আনন্দে।

 নদীবেষ্টিত পাইকগাছা উপজেলা সদর পার্শ্ববর্তী ইউনিয়নগুলো ৩টি ব্রীজ দ্বারা যোগাযোগ মাধ্যম তৈরী হয়েছে। পূর্বপাশে শিবসা ব্রীজ, দক্ষিণ পাশে শিববাটী ব্রীজ ও পশ্চিম দিকে কপোতাক্ষ নদের উপর বোয়ালিয়া ব্রীজ  অবস্থিত। যে কোন উৎসবে এই ব্রীজ ৩টিতে দর্শনার্থিদের বিনোদনের কেন্দ্র হিসাবে পরিণত হয়। পাইকগাছা কপোতাক্ষ নদের উপর বোয়ালিয়া ব্রীজ। ব্রীজ সংলগ্ন বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে বিনোদনের জন্য ছোট একটি পার্কের মত জায়গা রয়েছে। অনেকেই সেখানে উৎসবে পিকনিক সহ ছোট অনুষ্ঠান করে থাকে।---

কপোতাক্ষ নদে বন্ধু-বান্ধব ও পরিবার পরিজন নিয়ে কেউ কেউ নৌকা ভ্রমনে মেতে ওঠে। এবারের ঈদে বোয়ালিয়া ফার্ম ও বোয়ালিয়া ব্রীজে দর্শনার্থিদের উপছে পড়া ভীড় ছিল। রোদ-তাপ উপেক্ষা করেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঈদের আনন্দ উপভোগ করতে কপোতাক্ষ নদের পাড়ে ভিড় জমান। রোদের মাত্রা বেশি থাকায় অন্যান্য স্থান থেকে নদীর পাড়কেই বেশি বেছে নেন বিনোদনপিপাসুরা। দর্শনার্থী সোহানা জানান, পাইকগাছায় বিনোদনের জন্য তেমন কোন পার্ক না থাকায় বোয়ালিয়া ব্রীজ ও ফার্ম এলাকায় ঈদে বন্ধুদের নিয়ে ঘুরতে এসেছি। উন্মুক্ত পরিবেশে খুব ভালো লাগছে। ব্রীজে দর্শনার্থিদের ঢল নামায় ব্রীজের উপর ভ্রাম্যমান ছোট ছোট দোকান বসতে দেখা যায়। দর্শনার্থিদের নিরাপত্তার জন্য ব্রীজগুলোতে পুলিশি টহল ব্যবস্থা ছিল।






সংস্কৃতি ও বিনোদন এর আরও খবর

পাইকগাছায় দুই শতাধিক মন্দিরে শ্যামাকালী পূজা অনুষ্ঠিত পাইকগাছায় দুই শতাধিক মন্দিরে শ্যামাকালী পূজা অনুষ্ঠিত
শ্রীপুরের বৈঠাখালীতে শতবর্ষী কবিগানের আসর; মুগ্ধ হাজারো দর্শক শ্রীপুরের বৈঠাখালীতে শতবর্ষী কবিগানের আসর; মুগ্ধ হাজারো দর্শক
পাইকগাছা উৎসবমুখর পরিবেশে বিজয়া দশমী অনুষ্ঠিত পাইকগাছা উৎসবমুখর পরিবেশে বিজয়া দশমী অনুষ্ঠিত
পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজার মহানবমী পালিত পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজার মহানবমী পালিত
বাজার খোলা ভোলানাথ সুখদা সুন্দরী পূজা মন্দিরে দুর্গা প্রতিমার সাবেকি রূপ নান্দনিকতা সৃষ্টি করেছে বাজার খোলা ভোলানাথ সুখদা সুন্দরী পূজা মন্দিরে দুর্গা প্রতিমার সাবেকি রূপ নান্দনিকতা সৃষ্টি করেছে
নানা আয়োজনে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত নানা আয়োজনে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত
পাইকগাছায় ১৫১টি মন্দিরে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে পাইকগাছায় ১৫১টি মন্দিরে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে
চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
মাগুরায় শিশু অধিকার দিবসে  চিত্রাংকন ও  আবৃত্তি প্রতিযোগিতা মাগুরায় শিশু অধিকার দিবসে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা
দেশের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে  -সংস্কৃতি মন্ত্রী দেশের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে -সংস্কৃতি মন্ত্রী

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)