শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ২৯ মে ২০২৫
প্রথম পাতা » খেলা » খুলনায় অনুর্ধ্ব-১৮ জাতীয় নারী ক্রিকেট টি-টুয়েন্টি টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
প্রথম পাতা » খেলা » খুলনায় অনুর্ধ্ব-১৮ জাতীয় নারী ক্রিকেট টি-টুয়েন্টি টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
২৯৮ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৯ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুলনায় অনুর্ধ্ব-১৮ জাতীয় নারী ক্রিকেট টি-টুয়েন্টি টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

---

খুলনায় অনুর্ধ্ব-১৮ জাতীয় নারী ক্রিকেট টি-টুয়েন্টি টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২৯ মে বৃহস্পতিবার দুপুরে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে সামনে এগুতে হবে। ভবিষ্যতে এই খেলোয়াড়রা জাতীয় দলে খেলবে। খেলাধুলায় জয়পরাজয় নিয়েই সামনে এগিয়ে যেতে হয়। তিনি বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়তা করে। শিক্ষার পাশাপাশি খেলাধুলার প্রতি সমান গুরুত্ব দিতে হবে। এই নারী টুর্নামেন্টের মাধ্যমে খেলোয়াড়দের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব, উদারতা ও নেতৃত্বের গুণাবলি অর্জিত হবে।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মোঃ মনজুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সেনাবাহিনীর মেজর মাসুক, মহিলা ক্রীড়া সংস্থার উপপরিচালক মোঃ আবুল হোসেন, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম, ক্রীড়া সংস্থার সদস্য অ্যাডভোকেট শেখ জাকিরুল ইসলাম জাকির প্রমুখ উপস্থিত ছিলেন। ফাইনাল খেলায় চট্টগ্রাম বিভাগ এবং রাজশাহী বিভাগ যৌথভাবে চ্যাম্পিয়ন হয়।

অনুষ্ঠানে বিভাগীয় ক্রীড়া সংস্থার উদ্যোগে খুলনার ক্রীড়া সাংবাদিকতায় অবদান রাখার জন্য সাতজন সাংবাদিককে সম্মাননা ক্রেস্ট এবং চার জনকে মরনোত্তর সম্মাননা প্রদান করা হয়। ক্রেস্ট প্রাপ্তরা হলেন সাংবাদিক আবু তৈয়ব, শেখ আবু হাসান, সেখ আব্দুল হালিম, তরিকুল ইসলাম, কনক রহমান, আব্দুল্লাহ আল মামুন (রুবেল) ও আহসান হাবিব হ্যাপী। মরনোত্তর সম্মাননা প্রাপ্তরা হলেন মাহমুদ আল খান মুকু, অধ্যাপক আব্দুর রহমান, ওয়াদুদুর রহমান পান্না ও এস কে মহবুব হোসেন।





খেলা এর আরও খবর

পাইকগাছায় নতুন কুঁড়ি ক্রীড়াবিদদের সংবর্ধনা ও ক্রীড়া সামগ্রী প্রদান পাইকগাছায় নতুন কুঁড়ি ক্রীড়াবিদদের সংবর্ধনা ও ক্রীড়া সামগ্রী প্রদান
বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে নড়াইলে আলোচনা সভা বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে নড়াইলে আলোচনা সভা
পাইকগাছায় বিভিন্ন প্রতিষ্ঠানে ত্রুীড়া সামগ্রী বিতরণ ও সরকারি কর্মকর্তাদের সাথে এমপি আবুল কালাম আজাদের মতবিনিময় পাইকগাছায় বিভিন্ন প্রতিষ্ঠানে ত্রুীড়া সামগ্রী বিতরণ ও সরকারি কর্মকর্তাদের সাথে এমপি আবুল কালাম আজাদের মতবিনিময়
অনূর্ধ্ব - ১৭ মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে মাগুরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন অনূর্ধ্ব - ১৭ মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে মাগুরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন
জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে মাগুরাজেলা ফুটবল দল চ্যাম্পিয়ন জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে মাগুরাজেলা ফুটবল দল চ্যাম্পিয়ন
মাগুরায় আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা মাগুরায় আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা
মাগুরায় ৬ দলীয় কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন মাগুরায় ৬ দলীয় কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন
শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মাগুরায় জার্মানি  ফুটবল ভক্তের কান্ড ; জমি বিক্রি করে সাড়ে সাত কিলোমিটার পতাকা প্রদর্শন মাগুরায় জার্মানি ফুটবল ভক্তের কান্ড ; জমি বিক্রি করে সাড়ে সাত কিলোমিটার পতাকা প্রদর্শন
শালিখায় ৬ দলীয় ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন শালিখায় ৬ দলীয় ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন

আর্কাইভ