শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

SW News24
শুক্রবার ● ১৩ জুন ২০২৫
প্রথম পাতা » খেলা » মাগুরায় দুই দিনব্যাপী টেনিস টুর্ণামেন্টের উদ্বোধন
প্রথম পাতা » খেলা » মাগুরায় দুই দিনব্যাপী টেনিস টুর্ণামেন্টের উদ্বোধন
৪১৮ বার পঠিত
শুক্রবার ● ১৩ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় দুই দিনব্যাপী টেনিস টুর্ণামেন্টের উদ্বোধন

---
মাগুরা প্রতিনিধি : মাগুরায় দুইদিনব্যাপী টেনিস টুর্ণামেন্টের উদ্বোধন হয়েছে। আজ শুত্রুবার সকাল সাড়ে ১০টায় ইনডোর স্টেডিয়ামে এ টেনিস টুর্ণামেন্টের উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো: ওবায়দুর রহমান। এ সময় বক্তব্য রাখেন জেলা টেনিস ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম, জেলা যুগ্ম-জজ কাঞ্চন কুন্ডু,জেলা টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক এনামুল কবীর মুক্ত,জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ফারুকুর রহমান,জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহেদ হাসান টগর ও জেলা টেনিস ক্লাবের সদস্য হামীমুর রহমান প্রমুখ। টুর্ণামেন্টে ১৬ জেলার ৬২ জন টেনিস খেলোয়াড় ৩১টি দলে ভাগ হয়ে খেলায় অংশ নিচ্ছে। শনিবার এ টুর্ণামেন্টের সমাপনী হবে। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা টেনিস ক্লাবের সদস্য ও মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক। শিল্প সচিব মো: ওবায়দুর রহমান বলেন,মাগুরা জেলা খেলাধুলার মান উন্নয়নে এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে এ জেলা থেকে ক্রিকেট তারকা,কৃতি ফুটবলার আন্তর্জাতিক বিভিন্ন খেলায় অংশ নিয়ে খ্যাতি অর্জন করেছে। পাশাপাশি এ জেলায় আধুনিক মানের টেনিস গ্রাউন্ড আমাকে মুগ্ধ করেছে। এখানে টেনিসের গ্রাউন্ড খুবই মান সম্পন্ন। জাতীয় পর্যায়ের টেনিস টুর্ণামেন্ট এ গ্রাউন্ডে করা সম্ভব বলে আমি মনে করি। টেনিস খেলার জন্য যে যে জিনিস প্রয়োজন তা আমি দেওয়ার জন্য চেষ্টা করবো।





খেলা এর আরও খবর

মাগুরায় নতুন কুড়ি স্পোর্টসের  খেলোয়াড় বাছাই প্রক্রিয়া শুরু মাগুরায় নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই প্রক্রিয়া শুরু
শ্রীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই প্রক্রিয়া শুরু শ্রীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই প্রক্রিয়া শুরু
মাগুরায় অ্যাথলেটিক ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা মাগুরায় অ্যাথলেটিক ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা
শ্রীপুরে ক্ষুদে খেলোয়াড়ের মাঝে জার্সি ও প্যান্ট বিতরণ শ্রীপুরে ক্ষুদে খেলোয়াড়ের মাঝে জার্সি ও প্যান্ট বিতরণ
মাগুরায় জাতীয় অনূর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধন মাগুরায় জাতীয় অনূর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধন
শ্রীপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন শ্রীপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন
পাইকগাছায় ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত পাইকগাছায় ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
ঈদে মহম্মদপুরের দেউলি গ্রামে ঘোড়া দৌড় প্রতিযোগিতা ঈদে মহম্মদপুরের দেউলি গ্রামে ঘোড়া দৌড় প্রতিযোগিতা
জুলাই শহীদ স্মৃতি মাগুরা প্রথম বিভাগ  ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন ভায়না ক্রিকেট একাডেমি জুলাই শহীদ স্মৃতি মাগুরা প্রথম বিভাগ ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন ভায়না ক্রিকেট একাডেমি
মাগুরায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ সম্পন্ন মাগুরায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ সম্পন্ন

আর্কাইভ