শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

SW News24
শুক্রবার ● ২০ জুন ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » অতিবৃষ্টিতে বিচ্ছিন্ন লোহাগড়া-নহাটা-মাগুরা সড়কে সাড়ে ৪ ঘন্টা পর যানবাহন চলাচল শুরু
প্রথম পাতা » আঞ্চলিক » অতিবৃষ্টিতে বিচ্ছিন্ন লোহাগড়া-নহাটা-মাগুরা সড়কে সাড়ে ৪ ঘন্টা পর যানবাহন চলাচল শুরু
২৭৮ বার পঠিত
শুক্রবার ● ২০ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অতিবৃষ্টিতে বিচ্ছিন্ন লোহাগড়া-নহাটা-মাগুরা সড়কে সাড়ে ৪ ঘন্টা পর যানবাহন চলাচল শুরু

---
নড়াইল প্রতিনিধি ; অতি বৃষ্টিতে নড়াইলের লোহাগড়া-নহাটা-মাগুরা আঞ্চলিক সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের জালালসী ইবতেদায়ী মাদরাসার পাশে সড়কটি ধসে গিয়ে আড়াআড়ি ভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। ধসে যাওয়া ওই স্থানে প্রায় তিন ফুট গর্ত হয়ে যায়। গত তিনদিনের অতিবর্ষণের পর শুক্রবার (২০ জুন) সকালে গ্রামবাসী সড়কটি বিচ্ছিন্ন অবস্থায় দেখতে পান। তবে নড়াইল সড়ক বিভাগের চেষ্টায় সাড়ে ৪ঘন্টা পর যানবাহন চলাচল শুরু হয়।

জালালসী গ্রামের শাহীন জানান, নবগঙ্গা নদীর তীর ঘেষা এই সড়কটির উত্তর পাশের বাসিন্দাদের পানি নিষ্কাশনের জন্য ধসে যাওয়া স্থানে একটি পাইপ বসানো ছিলো। অতিবর্ষণে পাইপের পাশের মাটি বৃষ্টিতে ক্ষয়ে ভেতরে ফাঁকা হয়ে যায়। এক পর্যায়ে সড়কটিতে ধস নামে।

জালালসী গ্রামের প্রিন্স জানান, সড়কটি শুক্রবার সকাল ১০টার দিকে ধসে গিয়ে সরাসরি যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন ধরণের যানবাহন আটকা পড়ে। অনেক পথ ঘুরে বিকল্প রাস্তায় যানবাহনগুলোকে চলাচল করতে হয়।

সড়ক ও জনপথ বিভাগ নড়াইলের উপ-বিভাগীয় প্রকৌশলী প্রকাশ চন্দ্র বিশ্বাস বলেন, আমাদের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম স্যারের তত্ত্বাবধানে ক্ষতিগ্রস্থ সড়কটি দ্রুত মেরামত করে শুক্রবার দুপুর আড়াইটার দিকে যানবাহন চলাচল উপযোগী করা হয়েছে।





আঞ্চলিক এর আরও খবর

মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান
মাগুরায় বণিক সমিতির নবনির্বাচিত ১৯ প্রার্থীর শপথ অনুষ্ঠান সম্পন্ন মাগুরায় বণিক সমিতির নবনির্বাচিত ১৯ প্রার্থীর শপথ অনুষ্ঠান সম্পন্ন
পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন
পাইকগাছার বিভিন্ন সমস্যা চিহ্নিত করন শীর্ষক লিডার্সের মতবিনিময় সভা পাইকগাছার বিভিন্ন সমস্যা চিহ্নিত করন শীর্ষক লিডার্সের মতবিনিময় সভা
পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে
মাগুরা সদর উপজেলা  আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছার লতায় প্রয়াত শিক্ষক তপন কুমার বিশ্বাসের স্বরণ সভা পাইকগাছার লতায় প্রয়াত শিক্ষক তপন কুমার বিশ্বাসের স্বরণ সভা
সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে  - পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে - পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

আর্কাইভ