শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

SW News24
শনিবার ● ২৬ জুলাই ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » শ্যামনগর লিডার্স অফিসে ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা
প্রথম পাতা » আঞ্চলিক » শ্যামনগর লিডার্স অফিসে ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা
২৫০ বার পঠিত
শনিবার ● ২৬ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শ্যামনগর লিডার্স অফিসে ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা

---জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের ক্রমবর্ধমান প্রভাবের ফলে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলো মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। পরিস্থিতি মোকাবেলায় সরকারি ও বেসরকারি পর্যায়ে জরুরি অভিযোজন উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন শ্যামনগর উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সদস্যবৃন্দ।

 

এই দাবির প্রেক্ষিতে ২৬ জুলাই বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স-এর সহযোগিতায় শ্যামনগর লিডার্স অফিসে ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন ফোরামের সম্পাদক রনজিৎ কুমার বর্মন, সদস্য শাহানা হামিদ, চন্দ্রিকা ব্যানার্জী, নুরুন্নাহার ঝর্ণা, তপন কুমার মণ্ডল প্রমুখ।

 

বক্তারা বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে উপকূলীয় জনগণের জীবন-জীবিকা চরম ঝুঁকিতে পড়েছে। ঘন ঘন ঘূর্ণিঝড়, নদীভাঙন, জলোচ্ছ্বাস এবং লবণাক্ততার কারণে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে রয়েছে।“তারা সতর্ক করেন, “এই অবস্থায় কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে উপকূল জনমানবশূন্য হয়ে যেতে পারে।“

 

বক্তারা আরো বলেন, জলবায়ু অভিযোজন কার্যক্রম জোরদার করা ছাড়া উপকূলীয় মানুষের ভবিষ্যৎ নিরাপদ করা সম্ভব নয়। এজন্য সরকারের পক্ষ থেকে: দুর্যোগ-প্রবণ এলাকায় বিশেষ উন্নয়ন প্রকল্প গ্রহণ, উপকূলবাসীর জন্য টেকসই জীবন-জীবিকার ব্যবস্থা ও স্থানীয়দের অংশগ্রহণ নিশ্চিত করে প্রকল্প বাস্তবায়ন এই সব পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

 

সভা শেষে, আগামী ছয় মাসের জন্য একটি কার্যকর কর্মপরিকল্পনা গৃহীত হয়, যা উপকূলীয় জনগণের অধিকার রক্ষা এবং জলবায়ু সহনশীল সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখবে বলে ফোরামের প্রত্যাশা।





আঞ্চলিক এর আরও খবর

বিএফআরআই এর ডিজির লোনাপানি কেন্দ্রের গবেষণা কার্যক্রম পরিদর্শন বিএফআরআই এর ডিজির লোনাপানি কেন্দ্রের গবেষণা কার্যক্রম পরিদর্শন
মাগুরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মাগুরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোন বিকল্প নাই….. মৎস্য ও প্রাণী সম্পদ সচিব মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোন বিকল্প নাই….. মৎস্য ও প্রাণী সম্পদ সচিব
পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
পাইকগাছার আলমতলা মাদ্রাসায় সংবর্ধিত এমপি আবুল কালাম আজাদ পাইকগাছার আলমতলা মাদ্রাসায় সংবর্ধিত এমপি আবুল কালাম আজাদ
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ
পাইকগাছায় দুর্গাপূজা পরবর্তী উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত পাইকগাছায় দুর্গাপূজা পরবর্তী উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নড়াইলে ঊষার আলো সূর্যসংঘের সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত নড়াইলে ঊষার আলো সূর্যসংঘের সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত
পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮; আহত ৪৯ পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮; আহত ৪৯

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)