শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

SW News24
শুক্রবার ● ৮ আগস্ট ২০২৫
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় মামলা, আটক ৫
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় মামলা, আটক ৫
২০৮ বার পঠিত
শুক্রবার ● ৮ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় মামলা, আটক ৫

---গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। ৮ আগস্ট শুক্রবার সকালে নিহত ব্যক্তির বড় ভাই মো. সেলিম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে নগরের বাসন থানায় মামলাটি করেন।

এদিকে ওই হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে পাঁচজনকে আটক করেছে পুলিশ। তবে সিসিটিভি ফুটেজে অস্ত্র হাতে যাদের দেখা গেছে, তাদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এ সম্পর্কে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন খান বলেন, ওই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম পরিচয় দিতে পারছি না।

গাজীপুর নগরের চান্দনা চৌরাস্তা এলাকায় গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে আসাদুজ্জামান তুহিনকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়। তিনি দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতেন। তাঁর বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে। তাঁকে হত্যার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

পুলিশ সূত্র জানা যায়, আসাদুজ্জামান তুহিন থাকতেন গাজীপুর মহাগরীর চৌরাস্তা এলাকায়। ঘটনাটির সূচনা হয়েছিল একটি হানিট্র্যাপ থেকে। গোলাপি নামের এক নারী বাদশা নামের এক যুবককে ফাঁদে ফেলেন। পরে ওই নারীর সঙ্গে থাকা একদল সশস্ত্র যুবক বাদশাকে চাপাতি দিয়ে কোপাতে থাকে। ঘটনাটি কাছ থেকে মোবাইলে ধারণ করছিলেন সাংবাদিক তুহিন। বিষয়টি টের পেয়ে হামলাকারীরা তার ওপর চড়াও হয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (ক্রাইম) মো. রবিউল হাসান সাংবাদিকদের জানান,আমরা পাঁচজনকে আটক করেছি। এখন সিসিটিভি ফুটেজ দেখে তাদের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে। পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্ব ও সতর্কতার সঙ্গে তদন্ত করা হচ্ছে।
নিহত সাংবাদিকের বড় ভাই সেলিম হোসেন বলেন, আজ দুপুরে গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত হয়েছে। পরে তাঁর লাশ হস্তান্তর করা হয়। পাশেই চান্দনা ঈদগাহ মাঠে জুমার নামাজের পর জানাজা অনুষ্ঠিত হয়েছে।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় নদীর চর থেকে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার পাইকগাছায় নদীর চর থেকে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার
পাইকগাছায় অনৈতিক কাজে আটক ইমাম ও মাদ্রাসার চাকরিচ্যুতির দাবিতে মানববন্ধন পাইকগাছায় অনৈতিক কাজে আটক ইমাম ও মাদ্রাসার চাকরিচ্যুতির দাবিতে মানববন্ধন
নবগঙ্গা নদীতে অভিযানে চায়নাদুয়ারি জাল বিনষ্ট নবগঙ্গা নদীতে অভিযানে চায়নাদুয়ারি জাল বিনষ্ট
কয়রায় আম খেয়ে ডায়রিয়ায় নারীর মৃত্যু ;পরিবারের ৪ সদস্য হাসপাতালে কয়রায় আম খেয়ে ডায়রিয়ায় নারীর মৃত্যু ;পরিবারের ৪ সদস্য হাসপাতালে
পাইকগাছায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে ছিনতাইকালে আটক যুবক পাইকগাছায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে ছিনতাইকালে আটক যুবক
২৪ ঘণ্টা না পেরোতেই হাসান হত্যা মামলার প্রধান আসামি মিন্টু আটক ২৪ ঘণ্টা না পেরোতেই হাসান হত্যা মামলার প্রধান আসামি মিন্টু আটক
মাগুরায় মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রির জন্য ৭৫ হাজার টাকা জরিমানা মাগুরায় মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রির জন্য ৭৫ হাজার টাকা জরিমানা
নড়াইলের লোহাগড়ায় প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগ নড়াইলের লোহাগড়ায় প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগ
নড়াইলে সরকারি জমি থেকে ৩৫টি মেহগনি গাছ কর্তন; গাছ জব্দ করেছে প্রশাসন নড়াইলে সরকারি জমি থেকে ৩৫টি মেহগনি গাছ কর্তন; গাছ জব্দ করেছে প্রশাসন
পাইকগাছায় স্ত্রীর সামনে প্রসাব করার প্রতিবাদ করায় স্বামীকে নৃশংসভাবে হত্যা পাইকগাছায় স্ত্রীর সামনে প্রসাব করার প্রতিবাদ করায় স্বামীকে নৃশংসভাবে হত্যা

আর্কাইভ