মঙ্গলবার ● ১২ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » খুলনায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত
খুলনায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত
যুব সমাবেশ, শপথপাঠ, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, অনলাইন কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, জুলাই গণঅভ্যুত্থানের বীর শহিদদের স্মরণে ফলদ বৃক্ষরোপণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে আগস্ট ১২ মঙ্গলবার খুলনায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়। দিবসের এবারের প্রতিপাদ্য প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি।
দিবসটি উপলক্ষ্যে সকালে খুলনা সোনাডাঙ্গা যুব ভবনের সম্মেলনকক্ষে শপথপাঠ, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, যুবকরাই হলো দেশের চালিকা শক্তি। টেকসই বাংলাদেশ বিনির্মাণে চায় যুববান্ধব রাষ্ট্রব্যবস্থা। যুবকরাই পারে আগামীতে সুন্দর একটি বাংলাদেশ উপহার দিতে। বর্তমানে দেশের ১৫ থেকে ২৯ বছরের মধ্যে থাকা তরুণ-যুব জনগোষ্ঠী প্রায় এক-পঞ্চমাংশের মতো। যুবকদেরকে সঠিক প্রশিক্ষণের মাধ্যমে জনশক্তিতে পরিণত করতে হবে। এজন্য সরকার ও উন্নয়ন সহযোগীদের যথাযথভাবে যুবদের দক্ষতা বিকাশে বিনিয়োগ করতে হবে। তাদের মতামতকে গুরুত্ব দিয়ে অংশগ্রহণমূলক নীতি গ্রহণ করতে হবে। তাবেই তারুণ্যের শক্তি জাতীয় উন্নয়নের চালিকা শক্তিতে রূপান্তর হবে।
খুলনা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ মোস্তাক উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কোঅর্ডিনেটর এইচ এম নুরুজ্জামান, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার ফুলি সরকার, টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর আব্দুল্লাহ আল মামুন, ছাত্র প্রতিনিধি আল শাহরিয়ার ইসলাম, সাইফ নেওয়াজ প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ পারভেজ মোল্যা। খুলনা জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠান শেষে খুলনার দুইটি মেট্রোপলিটন ইউনিট থানা ও জেলার ৯টি উপজেলা কার্যালয়ের মাধ্যমে ৫১ জন যুব পুরুষ ও ৬০ জন যুব মহিলার মাঝে এক কোটি ১২ লাখ ২০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়। এছাড়া যুব উন্নয়ন অধিদপ্তর চত্বরে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহিদদের স্মরণে ৩৬টি ফলদ বৃক্ষরোপণ করা হয়।






পাইকগাছার লতায় প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন
ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলার এক মাস পর সংস্কার হচ্ছে
মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন
পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান
মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন
পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন
নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ 