শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

SW News24
রবিবার ● ১৭ আগস্ট ২০২৫
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছায় মনসা পূজা অনুষ্ঠিত
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছায় মনসা পূজা অনুষ্ঠিত
২৫৮ বার পঠিত
রবিবার ● ১৭ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় মনসা পূজা অনুষ্ঠিত

---পাইকগাছায় মনসা পূজা অনুষ্ঠিত হয়েছে। রবিবার শ্রাবণ সংক্রান্তিতে উপজেলার বিভিন্ন গাছ তলা মা মনসা মন্দিরে পূজা হয়েছে।

প্রতি বছর শ্রাবণ সংক্রান্তিতে অর্থাৎ শ্রাবণ মাসের শেষ দিনে মনসা পুজা করা হয়। এদিন সূর্য কর্কট রাশি ত্যাগ করে সিংহ রাশিতে প্রবেশ করে। বর্ষাকালে গ্রাম বাংলায় সাপের উপদ্রব বেড়ে যায়। সেই কারণে এই সময় সর্পদেবীর পুজোর প্রচলন হয়। মনসার পুজা করলে সাপের কামড় থেকে মুক্তি পাওয়া যায় বলে প্রচলিত বিশ্বাস। এছাড়া নাগ পঞ্চমী, শ্রাবণ সংক্রান্তি, ভাদ্র সংক্রান্তি এবং আশ্বিন সংক্রান্তির দিনে মা মনসার পূজা করা হয়।

মা মনসা হিন্দুধর্মের লৌকিক সর্পদেবী। মধ্যযুগের লোককাহিনী বিষয়ক মনসামঙ্গল কাব্যের প্রধান চরিত্র। সর্পদেবী হিসেবে মনসার প্রথম উল্লেখ পাওয়া যায় হিন্দু ধর্মগ্রন্থ অথর্ববেদে। পুরাণে তাঁকে ঋষি কাশ্যপ ও নাগ-জননী কদ্রুর কন্যা বলা হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে, প্রতিমায় মনসা পূজা করা হয় না। মনসা পূজিতা হন সীজ বৃক্ষে অথবা বিশেষভাবে সর্পচিত্রিত ঘট বা ঝাঁপিতে। বাঙালি মেয়েরা এই দিন উপবাস ব্রত করে দুধ ও কলা দিয়ে পূজা দেন।

তবে অনেকের বাড়িতেও মন্দিরে মনসা দেবীর পূজা হয়। এ উপলক্ষে দেবীর আকর্ষণীয় মূর্তি স্থাপন করা হয়।





সংস্কৃতি ও বিনোদন এর আরও খবর

বিভাগীয় পর্যায়ে পাঠক সমাবেশ অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ে পাঠক সমাবেশ অনুষ্ঠিত
বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু
পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন
পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে বর্ণাঢ্য রথযাত্রা উৎসব উদযাপিত পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে বর্ণাঢ্য রথযাত্রা উৎসব উদযাপিত
মাগুরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ও বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন মাগুরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ও বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন
অসাম্প্রদায়িক কবি ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর : বিভাগীয় কমিশনার অসাম্প্রদায়িক কবি ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর : বিভাগীয় কমিশনার
পাইকগাছায় কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি বাৎসরিক বনভোজন ও মিলন মেলা পাইকগাছায় কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি বাৎসরিক বনভোজন ও মিলন মেলা
বিগত ফ্যাসিস্ট সরকার ১৮ বছরে সংস্কৃতিকে বাধাগ্রস্ত করেছে - সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বিগত ফ্যাসিস্ট সরকার ১৮ বছরে সংস্কৃতিকে বাধাগ্রস্ত করেছে - সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী
পাইকগাছার গদাইপুর মাঠে চৈত্র সংক্রান্তি মেলা ও বৈশাখী উৎসব অনুষ্ঠিত পাইকগাছার গদাইপুর মাঠে চৈত্র সংক্রান্তি মেলা ও বৈশাখী উৎসব অনুষ্ঠিত

আর্কাইভ