মঙ্গলবার ● ৯ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১০ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার। বিশেষ অতিথি ছিলেন, খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান। কর্মশালায় সভাপতিত্ব করেন, পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুর রহমান, ডাঃ মেহেদি হাসান, ওসি তদন্ত মোঃ ইদ্রিসুর রহমান, প্রেসক্লাব পাইকগাছা এর সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, কপিলমুনি প্রেসক্লাবের আহবায়ক এইচএম সফিউল ইসলাম।
কর্মশালায় বক্তারা বলেন, ডেঙ্গু এখন একটি জাতীয় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এই সমস্যা থেকে উত্তরণের জন্য জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি ও ব্যক্তিগত এবং সামাজিক পর্যায়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি। বক্তারা আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রতিটি পরিবারকে নিজ নিজ বাড়ির আঙ্গিনা, ছাদ, ফুলের টব ও যেকোনো পানিবাহিত স্থানে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কারণ এডিস মশা পরিষ্কার পানিতে জন্ম নেয়। তাই ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।
কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।






মাগুরায় অর্থনৈতিক শুমারি বিষয়ক সেমিনার
মাগুরার জেলা প্রশাসকগুরুতর অসুস্থ; এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়েছে
পাইকগাছায় নারীদের আয়বৃদ্ধিতে হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ
শ্যামনগরের গাবুরাতে দুর্যোগে উদ্ধার অভিযানের জন্য সরঞ্জামাদি বিতরণ
পাইকগাছায় বীর মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ এর চিরবিদায়
মোরেলগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বাড়াতে কর্মশালা
বয়স্ক বন্দিদের নিয়ে মাগুরা জেলা কারাগারের স্বাস্থ্যসেবায় ব্যতিক্রমী উদ্যোগ
বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
মাগুরায় গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি পর্যায়ে সচেতনতা কার্যক্রম
মাগুরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ রোপণ ও মানববন্ধন 