শুক্রবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » ১৬ বছর মানুষ ভোটের অধিকার পায়নি -পথসভায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী
১৬ বছর মানুষ ভোটের অধিকার পায়নি -পথসভায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী
মাগুরা প্রতিনিধি :১৬ বছর মানুষ ভোটের অধিকার পায়নি । ফ্যাসিস্ট সরকার এদেশ থেকে পালিয়ে গেছে। তার সাথে পালিয়ে গেছে তার মন্ত্রিপরিষদের সকল সদস্য। ইতিমধ্যে ফ্যাসিস্ট সরকারের বিচার শুরু হয়েছে। আমরা চাই এদেশে সকল গণহত্যার বিচার অবিলম্বে কার্যকর হোক। আমরা ধর্ম নির্বিশেষে এদেশের মানুষ মিলেমিশে বাস করতে চাই। আমি শেষবারের মতো নির্বাচন করতে চাই তাই আপনারা আগামীর ভোট ধানের শীষ প্রতীকে দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন। শুক্রবার বিকালে শালিখা উপজেলার উজগ্রাম, তাল খড়ি, ধনেশ্বরগতি বাজার ও কাপালিপাড়া পথ সভায় কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান নিতাই চৌধুরী এ কথাগুলো বলেন। এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক আশরাফুজ্জামান শামীম, জেলা জাসাসের সদস্যসচিব ফেরদৌস রেজা, জেলা বিএনপির সদস্য মুন্সি মনিরুজ্জামান চকলেট, মোতালেব হোসেন সিকদার প্রমূখ পথসভায় বক্তব্য রাখেন। পথসভায় শালিখা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকমীসহ নারী পুরুষ উপস্থিত ছিলেন।






পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা 