শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

SW News24
রবিবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » মহাসপ্তমীতে ষোড়শ উপাচারে দেবীর পূজা
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » মহাসপ্তমীতে ষোড়শ উপাচারে দেবীর পূজা
৩৫৪ বার পঠিত
রবিবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মহাসপ্তমীতে ষোড়শ উপাচারে দেবীর পূজা

---দুর্গাপূজা বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব। সর্বজনীন শারদীয় দুর্গোৎসবের ষষ্ঠীর পরে মহাসপ্তমী থেকেই দুর্গাপূজার মূল উৎসব পুরোদমে শুরু হয়েছে। মহাসপ্তমীর মধ্য দিয়ে কাঁসর, ঘণ্টা, শঙ্খ আর উলুধ্বনিতে ভোর থেকেই মন্দিরগুলোতে চলছে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।

২৯ সেপ্টেম্বর সোমবার দুর্গাপূজার সপ্তমীর দিনে দেবীর চক্ষুদান করা হয়, যার মাধ্যমে দেবীর আরাধনা শুরু হয় এবং মূল পূজা শুরু হয়। এই দিনে মূল পূজার কার্যক্রম পুরোদমে শুরু হয়, যেখানে ষোড়শ উপচারে দেবীর পূজা হয়। এছাড়াও, বোধন ও অণুকল্প করা হয়, এবং দেবীকে প্রসন্ন করতে অন্নভোগ ও নৈবেদ্য নিবেদন করা হয়। ষষ্ঠীর পরে সপ্তমী থেকেই দুর্গাপূজার মূল উৎসব পুরোদমে শুরু হয়, যেখানে দেবীর শক্তিকে আরাধনা করা হয়।

২৭ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় শ্রীপঞ্চমীতে দেবীর বোধন (জাগ্রত) সম্পন্ন হওয়ার পর  ২৮ সেপ্টেম্বর রোববার শুরু হয়েছে মহাষষ্ঠী ও ২৯ সেপ্টেম্বর সোমবার মহাসপ্তমী পুজার আনুষ্ঠানিকতা। পাঁচ দিনের এ উৎসব শেষ হবে আগামী ২ অক্টোবর বৃহস্পতিবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। পাইকগাছা উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১৪৫টি মন্দিরে সর্বজনীন দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

দেবী দুর্গার মহিষাসুরমর্দিনী রূপের মাধ্যমে এই দিনে অসুর শক্তিকে ধ্বংস করা হয়, যা মন্দের উপর শুভের জয়কে প্রতীকায়িত করে।





সংস্কৃতি ও বিনোদন এর আরও খবর

মাগুরায় ৩ দিনব্যাপী অভিনয় কর্মশালার উদ্বোধন মাগুরায় ৩ দিনব্যাপী অভিনয় কর্মশালার উদ্বোধন
শারদীয় দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা শারদীয় দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা
পাইকগাছায় জন্মাষ্টমী উপলক্ষে নৌকা বাইচ পাইকগাছায় জন্মাষ্টমী উপলক্ষে নৌকা বাইচ
মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে থিয়েটার ইউনিটের অভিনয় প্রতিযোগিতার উদ্বোধন মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে থিয়েটার ইউনিটের অভিনয় প্রতিযোগিতার উদ্বোধন
মাগুরায় শুভ জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা মাগুরায় শুভ জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে
মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয়  সাংস্কৃতিক প্রতিযোগিতার  উদ্বোধন মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
ঘোড়াই বর-পালকিতে কনে, বরযাত্রী এলেন মহিষ ও গরুর গাড়িতে ঘোড়াই বর-পালকিতে কনে, বরযাত্রী এলেন মহিষ ও গরুর গাড়িতে
নড়াইলে সুলতান উৎসব,আলোকচিত্র প্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান নড়াইলে সুলতান উৎসব,আলোকচিত্র প্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান
পাইকগাছায় মনসা পূজা অনুষ্ঠিত পাইকগাছায় মনসা পূজা অনুষ্ঠিত

আর্কাইভ