শনিবার ● ১৮ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » মাগুরায় লালন সাইয়ের তিরোধান দিবসে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
মাগুরায় লালন সাইয়ের তিরোধান দিবসে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
মাগুরা প্রতিনিধি : মাগুরায় লালন সাঁইয়ের ১৩৫ তম তিরোধান দিবস পালন ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার রাতে মাগুরা জেলা অডিটোরিয়ামে জেলা শিল্পকলা একাডেমীর সহযোগিতায় জেলা প্রশাসন মাগুরা এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে মাগুরা জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার পার্থ প্রতিম দাশের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রশাসক মোহাম্মদ অহিদুল ইসলাম। এ সময় মাগুরা জেলা প্রশাসক( সার্বিক) আব্দুল কাদের, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো: ইলিয়াছুর রহমান ও জেলা মহিলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আউয়াল প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে লালন কে স্মরণ করে সংগীত পরিবেশন করেন টুকু বাউল,ক্ষ্যাপা সালমা, উজ্জ্বল বাউল, হাসান বাউল, রাসেল বাউল ও রথিন বাউল। শেষে জেলা শিল্পকলা একাডেমির প্রতিশ্রুতিশীল শিল্পীরা নৃত্য পরিবেশন করে। অনুষ্ঠানে জেলার বিভিন্ন সাংস্কৃতির সংগঠনের প্রধান, প্রতিনিধি ও বাউল সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।






শ্রীপুরের বৈঠাখালীতে শতবর্ষী কবিগানের আসর; মুগ্ধ হাজারো দর্শক
পাইকগাছা উৎসবমুখর পরিবেশে বিজয়া দশমী অনুষ্ঠিত
পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজার মহানবমী পালিত
বাজার খোলা ভোলানাথ সুখদা সুন্দরী পূজা মন্দিরে দুর্গা প্রতিমার সাবেকি রূপ নান্দনিকতা সৃষ্টি করেছে
নানা আয়োজনে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত
পাইকগাছায় ১৫১টি মন্দিরে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে
চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
মাগুরায় শিশু অধিকার দিবসে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা
দেশের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে -সংস্কৃতি মন্ত্রী
মাগুরায় থিয়েটার ইউনিটের তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা সম্পন্ন; সনদ বিতরণ 