বুধবার ● ২৯ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ভেজাল বিরোধী অভিযানে ২ ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় ভেজাল বিরোধী অভিযানে ২ ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা
খুলনার পাইকগাছায় ভেজাল বিরোধী অভিযানে ২ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। ২৯ অক্টোবর বুধবার বিকালে উপজেলার আগড়ঘাটা বাজারের বিভিন্ন মুদি দোকানে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। দীর্ঘদিন মুদি দোকানে পেট্রোল,অকটেন বিক্রয় ও মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় ২ ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন। যার মধ্যে মুদি ব্যবসায়ী রাইহানকে ২ হাজার টাকাও মুদি ব্যবসায়ী সাহেব আলী গাজীকে ২ হাজার টাকা। সর্বমোট ৪হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সিগারেটের বিজ্ঞাপন পুড়িয়ে নষ্ট করা হয় ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপর্ণ নষ্ট করা হয়।
এসময় প্রসিকিউশন অফিসার উপস্থিত ছিলেন, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য কর্মকর্তা উদয় কুমার মন্ডল। এ সময় আরো উপস্থিত ছিলেন, পেশকার তুহিন বিশ্বাস ও হিরন্ময় ব্যানার্জি প্রমূখ। জনস্বার্থে ও জনস্বাস্থ্যে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।






পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার
মাগুরা যুবদল সভাপতি এ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে
পাইকগাছায় ইসলামী ব্যাংকে সেলফিন ভাউচার জালিয়াতি: যুবক আটক
নড়াইলে স্ত্রীকে কুপিয়ে হত্যা; স্বামী গ্রেফতার
পাইকগাছায় বাক প্রতিবন্ধীর বসত ঘর আগুনে পুড়ে ছাই
মহম্মদপুরে জুয়ার আসরে নগদ অর্থসহ ১৬ জন আটক
মাগুরায় ইউনিয়ন বিএনপি সভাপতিকে কুপিয়ে জখম
নড়াইলের পূর্বকলাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে বাড়ি নির্মাণের প্রতিবাদে মানবববন্ধন
শ্রীপুরের বরিশাট গ্রামে একই রাতে ৫টি গরু ও ১টি খাসি ছাগল চুরি! 