সোমবার ● ৩ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » কৃষি » শ্রীপুরে ৪ হাজার ৫’শ ২০ জন কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ
শ্রীপুরে ৪ হাজার ৫’শ ২০ জন কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ
মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলা কৃষি অফিসের আয়োজনে সোমবার বিকেলে উপজেল ৪ হাজার ৫’শ ২০ জন কৃষকের মাঝে প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়েছে। মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ অহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. তাজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবর্তীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
উপজেলা কৃষি সূত্র জানায়, চলতি মৌসুমে, ১ হাজার ৬’শ জন কৃষককে গম, ১ হাজার ৮’শ জনকে সরিষা, ৩’শ ৫০ জনকে শীতকালীন পেঁয়াজ, ৬’শ ৫০ জনকে মসুর, ১’শ ২০ জনকে খেসারীর বীজ ও সার বিতরণ করা হবে।






মাগুরায় ধানের দামে ধস; বিপাকে কৃষক
পাইকগাছায় বোরো ধানের বাম্পার ফলন হলেও কাল বৈশাখী ঝড়বৃস্টিতে আতঙ্কে কৃষক
তীব্র দাবদাহে মৌসুমী ফল ও ফসল বিপর্যয়ের শঙ্কা
পাইকগাছায় তরমুজের বাম্পার ফলন; বাজার মূল্য ৫০ কোটি টাকা
লোহাগড়ায় বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণসহ অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত
কেশবপুরে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন
পেঁয়াজের গ্রাম কুচিয়ামোড়া ; ভালো ফলনে কৃষকের মুখে হাসি
পাইকগাছায় চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতারণ উদ্বোধন
মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন
দেশীয় প্রজাতির মাছ চাষে ইন্দ্রজিতের নতুন দৃষ্টান্ত 