মঙ্গলবার ● ১১ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধানের বীজ বিতরণ
পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধানের বীজ বিতরণ
পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধানের বীজ বিতরণ করা হয়েছে। ১১ নভেম্বর মঙ্গলবার সকালে উপজেলার হরিঢালীর রামনাথপুর পূজা মন্দির চত্বর ও নোয়াকাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৃথক পৃথক ভাবে এ বীজ বিতরণ করা হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাওসেড এর পক্ষ থেকে ২৬০ জন কৃষককে বোরো ধান আবাদের জন্য লবণ সহিষ্ণু ব্রি ধান ৬৭ ও ব্রি ধান ৯৯ এর বীজ বিনামূল্যে বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ একরামুল হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে বীজ বিতরণ করেন।
অ্যাওসেড এর হেড অফ প্রোগ্রাম শঙ্কর রঞ্জন সরকারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ক্লাইমেট জাস্টিস ফোরামের সভাপতি প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, অ্যাওসেড এর ডিজাস্টার এন্ড ক্লাইমেট চেঞ্জ অফিসার মোস্তাক হাসান, উপ সহকারী কৃষি কর্মকর্তা এনামুল হক, মৃণাল সরকার ও শামীম আফজাল।
উপস্থিত ছিলেন, অ্যাওসেড এর কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মানিক লাল বসু, ফিল্ড অফিসার জীবিতেশ মন্ডল, কমিউনিটি মোবিলাইজার চিত্ত রঞ্জন মন্ডল, নাসরিন নাহার, সুপ্রিয়া মন্ডল ও শুভঙ্কর বিশ্বাস।






পাইকগাছায় সরকারিভাবে রোরো ধান সংগ্রহের অভিযান উদ্বোধন
পাইকগাছায় পাট চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত
উপকূলের লবনাক্ত মাটিতে শখের আঙুর চাষে সফল পাইকগাছার তৈয়বুর
পাইকগাছায় শিকির বিল খাল খনন কাজের উদ্বোধন
মাগুরায় ধানের দামে ধস; বিপাকে কৃষক
পাইকগাছায় বোরো ধানের বাম্পার ফলন হলেও কাল বৈশাখী ঝড়বৃস্টিতে আতঙ্কে কৃষক
তীব্র দাবদাহে মৌসুমী ফল ও ফসল বিপর্যয়ের শঙ্কা
পাইকগাছায় তরমুজের বাম্পার ফলন; বাজার মূল্য ৫০ কোটি টাকা
লোহাগড়ায় বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণসহ অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত
কেশবপুরে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন 