শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ২৫ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » খুলনা -৬ আসনে ধানের শীষকে বিজয়ী করতে এমপি প্রার্থী বাপ্পীর সাথে এনামুল হকের ঐক্য
প্রথম পাতা » রাজনীতি » খুলনা -৬ আসনে ধানের শীষকে বিজয়ী করতে এমপি প্রার্থী বাপ্পীর সাথে এনামুল হকের ঐক্য
২৩৮ বার পঠিত
মঙ্গলবার ● ২৫ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুলনা -৬ আসনে ধানের শীষকে বিজয়ী করতে এমপি প্রার্থী বাপ্পীর সাথে এনামুল হকের ঐক্য

 

 ---খুলনা -৬ আসনে ধানের শীষকে বিজয়ী করতে এমপি প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর সাথে পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক ও তার সমর্থকদের মধ্যে সমঝোতা হয়েছে। ২৬ নভেম্বর মঙ্গলবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা সদরে এমপি প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর সাথে এনামুল হক সমর্থকদের এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় মনিরুল হাসান বাপ্পী ও এসএম এনামুল হক অতিতের সকল ভুলবোঝাবুঝির অবসান করে এক সাথে কাজ করতে ঐক্যমত পোষণ করেন। এর মাধ্যমে মনিরুল হাসান বাপ্পীর সাথে এনামুল হক সমর্থকদের যে দুরত্ব তার অবসান হয় এবং নির্বাচনের পূর্বে এ ধরনের ঐক্য বা সমঝোতাকে ইতিবাচক ভাবে দেখছেন তৃণমূল নেতাকর্মীরা। এ প্রসঙ্গে মতবিনিময় সভায় মনিরুল হাসান বাপ্পী তার বক্তৃতায় বলেন রাজনীতিতে প্রতিদ্বন্দ্বী প্রতিযোগিতা থাকবে এটাই স্বাভাবিক। বিএনপি একটি বড় দল, রাজনীতিতে বড় দল থাকলে অনেক যোগ্য নেতা তৈরী হয়, অনেকেই পদে আসতে পারেন না। তখন গ্রুপ এবং একজনের সমর্থকদের অন্যজনের সমর্থকদের মধ্যে দুরত্ব তৈরি হয়। তিনি বলেন ধানের শীষের নির্বাচনের জন্য আমরা ১৭ বছর অপেক্ষা করেছি। অনেক নির্যাতন, হামলা মামলার শিকার হয়েছি। অনেক মানুষের অনেক কিছু হারাতে হয়েছে। বহু ত্যাগের বিনিময়ে আমরা একটি নির্বাচন পেয়েছি। নির্বাচনে ধানের শীষ কে বিজয়ী করতে হবে। এজন্য ঐক্যের কোন বিকল্প নাই। এনামুল প্রসঙ্গে মনিরুল হাসান বাপ্পী বলেন আমরা সবাই জানি এনামুল একজন জনপ্রিয় নেতা। তাকে নেতা বানানোর জন্য আমার অনেক সহযোগিতা রয়েছে। আমি চাই মানুষ যাদের পছন্দ করে, তারা সামনে এসে নেতৃত্ব দিক। কোন উদীয়মান নেতা কে থামিয়ে দেওয়া আমার কাজ নয়। তিনি বলেন আমার ও কিছু ভুল ছিল, এনামুলের ও ভুল ছিল। আজ থেকে সব ভুল বোঝাবুঝির ইতি টানলাম। আজ থেকে আমি এনামুলের পাশে থাকবো, এনামুল আমার পাশে থাকবে। এখন থেকে এনামুল কে নিয়ে পথ চলবো। আগামীর রাজনীতিতে ছোট ভাই আমার পাশে থাকবে, একসাথে পথ চলবো। নির্বাচন কমিটি প্রসঙ্গে মনিরুল হাসান বলেন উপজেলা কমিটি ছোট করা হয়েছে। প্রয়োজনে বর্ধিত করা হবে। তবে যাদের গ্রহণ যোগ্যতা রয়েছে তাদের কে নিয়ে শক্তিশালী সেন্টার কমিটি করা হবে। সভায় সভাপতির বক্তব্যে এসএম এনামুল হক বলেন আমি ১৯৯০ সাল থেকে ছাত্রদল হয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি। কতিপয় ব্যক্তিরা ভুল তথ্য দিয়ে আমাদের দুরে সরিয়ে রেখেছিল। এনামুল হক ধানের শীষকে বিজয়ী করতে বৈষম্যের অবসান, সকল নেতাকর্মীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার, সমঝোতা স্থাপন এবং মনোনয়ন বঞ্চিত সকল প্রার্থীকে সাথে নিয়ে নির্বাচনী এলাকায় কাজ করার জন্য মনিরুল হাসান বাপ্পীকে পরামর্শ দেন। সভায় সাবেক জেলা বিএনপি নেতা আশরাফুল ইসলাম নান্নু, উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হক, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, উপজেলা বিএনপি নেতা কাজী সাজ্জাদ আহমেদ মানিক, শেখ বেনজির আহমেদ লাল ও সরদার ফারুক আহমেদ, এডভোকেট একরামুল হক বিশ্বাস, ইব্রাহিম গাজী, আবুল বাশার বাচ্চু, আব্দুস সাত্তার মোড়ল, আনোয়ারুল কাদীর, যজ্ঞেশ্বর সানা কার্ত্তিক, মোল্লা ইউনুস আলী, শামীম জোয়ার্দার, রাজীব নেওয়াজ, আনারুল ইসলাম, ফয়সাল রাশেদ সনি, দীপঙ্কর বাবু, সাদ্দাম হোসেন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দীর্ঘদিনের ভুলবোঝাবুঝির অবসান হওয়ার পর উচ্ছ্বসিত হতে দেখা যায় এনামুল সমর্থকদের মধ্যে।





রাজনীতি এর আরও খবর

পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা ৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ

আর্কাইভ