শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

SW News24
শনিবার ● ২৯ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » মাগুরায় বাসদের প্রতিষ্ঠাবার্ষিকীতে লাল পতাকা র‍্যালী ও আলোচনা সভা
প্রথম পাতা » রাজনীতি » মাগুরায় বাসদের প্রতিষ্ঠাবার্ষিকীতে লাল পতাকা র‍্যালী ও আলোচনা সভা
২৪৩ বার পঠিত
শনিবার ● ২৯ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় বাসদের প্রতিষ্ঠাবার্ষিকীতে লাল পতাকা র‍্যালী ও আলোচনা সভা

---মাগুরা প্রতিনিধি : মাগুরায় বাসদ এর ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১০৮তম রুশ সমাজতান্ত্রিক বিপ্লববার্ষিকী উপলক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মাগুরা জেলা শাখার উদ্যোগে শনিবার সকাল ১১টায় সৈয়দ আতর আলী পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভা ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে বাসদ মাগুরা জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী শম্পা বসুর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন বাসদ কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড নিখিল দাস। এছাড়া বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় বর্ধিত ফোরামের সদস্য অ্যাডভোকেট আসাদুল ইসলাম আসাদ। শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সদস্য শিক্ষাবিদ কাজী নজরুল ইসলাম ফিরোজ। সভা পরিচালনা করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মাগুরা জেলা শাখার সদস্য সচিব ভবতোষ বিশ্বাস জয়।
এসময় প্রধান বক্তা কমরেড নিখিল দাস বলেন, স্বাধীনতার পর বারবার গণঅভ্যুত্থানে জনগণ স্বৈরাচারী সরকারকে হটালেও সঠিক নেতৃত্বের অভাবে আন্দোলনের সুফল সাধারণ মানুষের ঘরে পৌঁছায়নি। ‘২৪-এর গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গণমানুষের স্বার্থ রক্ষার বদলে অপ্রয়োজনীয় বিতর্কে সময় নষ্ট করছে। শ্রমিকের চাকরির নিরাপত্তা, কৃষকের ন্যায্যমূল্য, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, চিকিৎসা ব্যয়—কোথাও নেই দৃশ্যমান উদ্যোগ। সভায় মাগুরা জেলায় কৃষিভিত্তিক শিল্প কারখানা নির্মাণ করে বেকার সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া, মাগুরা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ, সদর হাসপাতালে সিটি স্ক্যান মেশিন, ইসিজি মেশিন ও আইসিইউ ব্যবস্থাসহ ডাক্তার, নার্স সংকট সমাধান করে সরকারিভাবে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা নিশ্চিত করাসহ বিভিন্ন স্থানীয় দাবি তুলে ধরা হয়। সমাবেশ শেষে কমরেড নিখিল দাস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা–১ আসনে বাসদের প্রার্থী প্রকৌশলী শম্পা বসুকে ‘মই’ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।





রাজনীতি এর আরও খবর

পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা ৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ

আর্কাইভ