রবিবার ● ১৪ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরা জেলা আইন- শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মাগুরা জেলা আইন- শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলা আইন- শৃঙ্খলা কমিটির সভা রবিবার ১৪ ডিসেম্বর সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
মাগুরার জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ সভায় সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য রাখেন, মাগুরার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওযার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর আলফাজ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শাশ্বতী শীল, পৌর প্রশাসক ইমতিয়াজ হোসেন, জেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজির আহম্মদ, মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর সাঈদ আহম্মেদ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক চেম্বারে সভাপতি আখতার হোসেন, মাগুরা ২৫০ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মহশীন উদ্দিন,মাগুরার পিপি সাখাওয়াত হোসেন, জেলা তথ্য কর্মকর্তা পাভেল দাস, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মোস্তফা কামাল প্রমুখ বক্তব্য রাখেন। সভায় জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় বিশেষ করে আগামী নির্বাচনে জেলার কোথাও কোন আগুন সন্ত্রাস, নাশকতা না হয় তার জন্য মাগুরা পুলিশ ব্যাপক ভাবে পরিকল্পনা গ্রহন করেছে। সভায় যানজট, আত্মহত্যা,ইফটিজিং, শিশু নিয়ের্যাতন, যৌন হয়রানি, ধর্ষন বিষযে আলোচনা হয়। পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান বলেন, মাগুরা পুলিশ মাগুরার আইন শৃঙ্খলা রক্ষায় তৎপর রয়েছে। জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, মাগুরার আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে জনগনের সহযোগিতা প্রয়োজন। তিনি জনগনকে সহযোগিতার আহবান জানান।






শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 