বৃহস্পতিবার ● ১৮ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় জোহকাসো পয়ঃবর্জ্য পরিশোধনাগার স্থাপনের স্থান পরিদর্শন
পাইকগাছায় জোহকাসো পয়ঃবর্জ্য পরিশোধনাগার স্থাপনের স্থান পরিদর্শন
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা পৌরসভা ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে পৌর এলাকায় বহনযোগ্য পয়ঃবর্জ্য পরিশোধনাগার প্রযুক্তি স্থাপনের লক্ষ্যে নির্বাচিত স্থান পরিদর্শন করেছেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।
১৮ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে পৌরসভার ৮ নং ওয়ার্ডে এ কার্যক্রম পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, পৌর সদস্য ও উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, প্রধান সহকারী জিয়াউর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
পরিদর্শনকালে প্রকল্পের বাস্তবায়ন সম্ভাবনা, কারিগরি দিক ও পরিবেশগত বিষয়সমূহ পর্যালোচনা করা হয়। ২০২৬ সালের ফেব্রুয়ারী মাসের মধ্যে এ প্রযুক্তি স্থাপনের কাজ সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে। জোহকাসো প্রযুক্তি স্থাপিত হলে পৌরসভার পয়ঃবর্জ্য সঠিকভাবে পরিশোধন নিশ্চিত হবে, যার মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য উন্নয়ন সাধিত হবে বলে জানান তারা।
এ প্রকল্প বাস্তবায়নের ফলে পৌর এলাকায় পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। পাশাপাশি নাগরিকদের জন্য স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব নগরীতে পরিনত হবে।






শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 